ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

২৭ গরু কোরবানি দিলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৯:৪৭ পিএম
অসহায়দের মাঝে মাংস বিতরণ করেন শামীম হোসেন ও অন্যান্যরা : ছবি সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে ঈদুল আজহা উপলক্ষে একসঙ্গে ২৭টি গরু কোরবানি দিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল। শুক্রবার (২৯ মে) সকালে পৌর কমিউনিটি সেন্টারে গরুগুলো কোরবানি দেওয়া হয়।

পরে দুপুর ২টার দিকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রায় ৩ হাজার ২০০ অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাংস বিতরণ করেন শামীম হোসেন।

এ সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল ও পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, একসঙ্গে এতগুলো গরু কোরবানি দেওয়ার ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

মানবিক এই উদ্যোগকে ঘিরে দুস্থদের মাঝে দেখা যায় স্বস্তি ও আনন্দের অনুভূতি। অনেকে জানান, সামর্থ্য না থাকায় এবার কোরবানি দিতে পারেননি তারা। এই সহায়তা তাদের ঈদের আনন্দকে কিছুটা হলেও পূর্ণ করেছে।

এ বিষয়ে শামীম হোসেন মণ্ডল বলেন, আমি পৌরবাসীর সেবার লক্ষ্যে কাজ করছি। গত বছরও কোরবানির ঈদে ১৭টি গরু কোরবানি দিয়েছিলাম।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পৌরসভার মেয়র পদে নির্বাচনের লক্ষ্যে পৌরবাসীর সেবা করার জন্য কাজ করে যাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, শামীম হোসেনকে দল থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে চাকরি থেকে বরখাস্ত ডিবি হারুন
সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আলোচিত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। 
অবশেষে চাকরি থেকে বরখাস্ত ডিবি হারুন
আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত এবং বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও টানা ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন 
মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত সাত বীরের অন্যতম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ (২৯ অক্টোবর)।
আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন 
ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ ও এর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ফরিদপুরের সদরপুর উপজেলায় সচেতনতামূলক লিফলেট ও মশার কয়েল বিতরণ করা হয়েছে। 
ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ
শারদীয় দুর্গোৎসবে ১৩ জেলায় ‘নিরানন্দ’ মানুষের পাশে ‘সনাতন বন্ধুরা’
সারাদেশে প্রায় দুই হাজার কিলোমিটার পথ মাড়িয়ে ‘সনাতন বন্ধুরা সনাতন মানুষের পাশে’—নামে ভার্চুয়াল সংগঠনটি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের ১৩টি জেলার ৬৭০ জন ‘নিরানন্দ’ মানুষের হাতে শারদ উপহার হিসেবে পৌঁছে দিয়েছে নতুন বস্ত্র।
শারদীয় দুর্গোৎসবে ১৩ জেলায় ‘নিরানন্দ’ মানুষের পাশে ‘সনাতন বন্ধুরা’
আরও পড়ুন
খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি
যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও আটকে রাখার অভিযোগ
ভাইয়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন দুঃসময়ের ছাত্রদল নেতা
ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল