ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১১:২৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সৌজন্য

বিএনপি সরকারের ১৮০ দিনের সাফল্য, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে অভিনন্দন জানিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মধুর ক্যানটিনের সামনে থেকে কলাভবন হয়ে বিজনেস ফ্যাকাল্টির সামনে দিয়ে সূর্যসেন হল, মুহসিন হল প্রদক্ষিণ করে ভিসি চত্বর - টিএসসি হয়ে শাহবাগে গিয়ে মিছিল্টি শেষ হয়।
সরকারের ১৮০ দিন, জনগণের মুশির দিন, ছাত্রদলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা , দু:সময়ের রিজভী ভাই আমারা তোমায় ভুলিনাই, আমরা সবাই তারেক হব, দেশ গড়ায় অংশ নিব, করব কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ ইত্যাদি স্লোগান দেয়া হয়।

মিছিল শেষে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ছাত্রনেতা এইচ এম আবু জাফর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ করেছেন। বিএনপি সরকারের ১৮০ দিন অতিবাহিত হয়েছে ,জনগনের প্রত্যাশা পূরনে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে , ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেয়া শুরু করেছেন। ইমাম মুয়াজ্জিনদের সম্মানির ব্যবস্থা করা হয়েছে ,খাল খনন কর্মসূচি শুরু হয়েছে , বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। বাংলাদেশে ৩৫ বছর পরে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্বদানকারী মজলুম জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বিএনপির বাইরে ১১ জন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি হয়েছে। আমাদের জন্য আরেকটি আনন্দের অনুভূতি সৃষ্টি হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায়। তিনি বিগত ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরে মামলা , হামলা ,নির্যাতন সহ্য করে অকুতোভয় যোদ্ধার মতো দলের পক্ষে লড়াই করেছেন। তার মহাসচিব হওয়া ছাত্রদলের ৫৬ হাজার বর্গমাইলের প্রত্যেক নেতাকর্মীর জন্য গৌরবের।

আরও পড়ুন

মিছিল আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাইদুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, আল ইমরান, বেলাল হোসেন নিলয়, রাসেল খান রাহাত, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি আলাউদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক নুহ রাসেল, হাসিবুল নাঈম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, জিয়াউল হক জিয়া, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিতুল ইসলাম, ইজাবুল মল্লিক, শামীম হোসেন, শরীফুল ইসলাম শরীফ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, হামিরুল ইসলাম অপু, রাকিবুল ইসলাম, হেলাল হোসেন, জহিরুল ইসলাম, আল মামুন সাগর। তেজগাঁও কলেজের সদস্য নাজমুল হাসান পাপন, বাংলা কলেজ ছাত্রদলের রাজিব বিশ্বাস, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেকসহ অন্যরা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
আরও পড়ুন
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী
ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল 
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী
ঢাবিতে শিক্ষার্থীর কান থেকে সোনার দুল ছিনতাই