ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৮ এএম
প্রতীকী ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত এবং বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও টানা ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

শুক্রবার (৩০ অক্টোবর) সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তর জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েম কোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, সুইচগেট, হাট গোবিন্দপুর ও শেখ পাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। কাজের পরিস্থিতি অনুযায়ী এ সময়সূচি কিছুটা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নেসকোর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী জানিয়েছেন, শিবগঞ্জ ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

এদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত এবং বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য লাকাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।

এ সময় ১১ কেভি কাকুর্যাপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড় বাজার ও লাকাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না। এসব এলাকার মধ্যে রয়েছে লাকাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, বাদাম বাগিচা, আব্দুরমিয়ার গলির মুখ, রূপসা আ/এ, খাসদবীর প্রাইমারী স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশের আংশিক এলাকা, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা ও সালুটিকর ঘাট এবং আশপাশের এলাকা।

অন্য এক বিজ্ঞপ্তিতে সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও গাছের ডালপালা কাটার জন্য সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।

এ সময় ১১ কেভি আই.জি.ডি ওভারহেড ফিডারের আওতাধীন আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনী, মজুমদারী, কমলা বাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেট সম্পূর্ণ, ফরিদাবাদ আ/এ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

ঝিনাইদহের মহেশপুরে ওজোপাডিকোর বিদ্যুৎ সরবরাহ বিভাগ জানিয়েছে, ৩৩/১১ কেভি মহেশপুর সাব-স্টেশনে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের পাশাপাশি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে থাকা গাছের শাখা-প্রশাখা কাটা হবে। এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহেশপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

অন্যদিকে, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর শিবপুর জোনাল অফিস জানিয়েছে, সড়ক ও জনপথ বিভাগ, নরসিংদীর অধীনে ঢাকা-সিলেট মহাসড়ক ও ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণের কাজ চলছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বৈদ্যুতিক লাইন স্থানান্তর করা হবে। ফলে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিবপুর উপজেলার ১১ কেভি লাইনের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলোর মধ্যে রয়েছে খড়িয়া, বাজনাবো, ইটাখোলা, সৈয়দনগর, বন্যারবাজার, গোবিন্দি, তেলিয়া, কুমড়াদি, পুরানদিয়া, বাড়ৈআলগী, জামতলা, পালপাড়া, বড়কান্দা, ব্রাহ্মন্দি, শাষপুর, চন্দনদিয়া, হিজলিয়া, ত্রিশা, নোয়াদিয়া, লামপুর, চাঁদপাশা, ইটনা, খৈনকুট, শানখোলা, খড়কমাড়া, ঘাশিরদিয়া, কুন্দারপাড়া, শ্রিফুলিয়া, বিরাজনগর, জয়মঙ্গল, কুতুবেরটেক ও হলুদেরটেকসহ সংশ্লিষ্ট এলাকা।

এদিকে, গোপালগঞ্জে ওজোপাডিকোর বিদ্যুৎ সরবরাহ বিভাগ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন সময়ে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। বিশেষ করে আরামবাগ, নিচুপাড়া, গুল্লিবাড়ির মোড়, নবীনবাগ, মেডিকেল কলেজ ও তেঘরিয়া এলাকায় এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে চাকরি থেকে বরখাস্ত ডিবি হারুন
সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আলোচিত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। 
অবশেষে চাকরি থেকে বরখাস্ত ডিবি হারুন
আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন 
মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত সাত বীরের অন্যতম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ (২৯ অক্টোবর)।
আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন 
ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ ও এর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ফরিদপুরের সদরপুর উপজেলায় সচেতনতামূলক লিফলেট ও মশার কয়েল বিতরণ করা হয়েছে। 
ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ
শারদীয় দুর্গোৎসবে ১৩ জেলায় ‘নিরানন্দ’ মানুষের পাশে ‘সনাতন বন্ধুরা’
সারাদেশে প্রায় দুই হাজার কিলোমিটার পথ মাড়িয়ে ‘সনাতন বন্ধুরা সনাতন মানুষের পাশে’—নামে ভার্চুয়াল সংগঠনটি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের ১৩টি জেলার ৬৭০ জন ‘নিরানন্দ’ মানুষের হাতে শারদ উপহার হিসেবে পৌঁছে দিয়েছে নতুন বস্ত্র।
শারদীয় দুর্গোৎসবে ১৩ জেলায় ‘নিরানন্দ’ মানুষের পাশে ‘সনাতন বন্ধুরা’
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক কেন্দ্রে শুরু স্টার্টআপের নতুন ধাপ
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা