ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আট মিনিটের চেষ্টায় মোহাম্মদপুরের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১১:১৭ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় ‘রিং টাওয়ার’ নামের একটি ১০ তলা ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৪ মে) সন্ধ্যায় লাগা এই আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এতে কেউ হতাহত হয়নি। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান বলেন, আজ সন্ধ্যা ৭টা ৩ মিনিটে আগুন লাগার খবর পান তাঁরা। এরপর ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট। আট মিনিটের চেষ্টায় ৭টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৭টা ৫৫ মিনিটে তা পুরোপুরি নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস জানায়, ১০ তলা ওই ভবনের ছাদে একটি ছাউনি দিয়ে বাগান করা হয়েছিল। বাগানে কিছু আসবাবও রাখা ছিল। আগুনে বাগান ও আসবাব পুড়ে গেছে। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

কীভাবে আগুনের সূত্রপাত হলো—এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, সম্ভবত সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি আরও বলেন, আগুন লাগার পর আতঙ্কিত হয়ে স্থানীয় লোকজন বিভিন্ন ফায়ার স্টেশনে ফোন দেন। এতে অন্যান্য ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও মোহাম্মদপুর স্টেশনের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অন্যদের আর সেখানে যেতে হয়নি। অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে কেউ আটকা পড়েননি বা কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

আরটিভি/এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীতে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
আরও পড়ুন
বসিলার ৪০ ফুট খাল উদ্ধারে অভিযান শুরু, স্থানীয়দের মনে নতুন আশা
বাজারে সরবরাহ প্রচুর, তবুও দাম তুঙ্গে
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী