
মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় চলছে ইলিশের অভয়াশ্রম। অভয়াশ্রম বাস্তবায়নে গত ৪ অক্টোবর থেকে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. আমিনুল সাজ্জাদ, (জি), বিএন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এদিন চাঁদপুর সদর, হাইমচর, মাঝেরচর, হরিনা ফেরিঘাট, চর ভৈরবী এবং তিন নদীর মোহনা, আনন্দ বাজার, সফরমালী, লালপুর ও বিষ্ণুপুর এলাকার নদী তীরবর্তী স্থানগুলো অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও নিষেধাজ্ঞার শুরু থেকে প্রায় ১০ লাখ মিটার জাল জব্দ করে নৌবাহিনী। পরে জেলা টাস্কফোর্সের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরটিভি/এএএ




