ভিডিও দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ

আরটিভি নিউজ  

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৬:০১ এএম


ভিডিও দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় মোবাইলফোনে ভিডিও দেখানোর কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাজমুল খাঁ (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে। 

শনিবার (১৩ ডিসেম্বর) জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের আব্দুর বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাজমুল খাঁ আব্দুর বেপারী কান্দি এলাকার আব্দুর রশিদ খার ছেলে।

স্বজনরা জানায়, ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্লে তে পড়াশোনা করে। শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গেলে স্থানীয় যুবক নাজমুল খাঁ তাকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নেয় এবং ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। পরবর্তী সময়ে শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে শিশুটিকে দেখতে পায়। এসময় শিশুটির প্যান্টে রক্ত লেগে থাকতে দেখলে তার মা শিশুটিকে জিজ্ঞেস করার একপর্যায়ে শিশুটি সম্পূর্ণ ঘটনা খুলে বলে। পরে তাকে দ্রুত প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। এদিকে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত নাজমুল খাঁকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্তর কঠিন বিচার দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

ভুক্তভোগীর বাবা বলেন, আমার বাচ্চাটি বাড়ি পাশে খেলতে গিয়েছিলো। সেখান থেকে নাজমুল মোবাইলে ভিডিও দেখার কথা বলে খারাপ কাজ করে। বাচ্চাটি ভয়ে কাউকে কিছু না বললে পরে মায়ের কাছে সব খুলে বলে। এমন ঘটনা যে ঘটিয়েছে তার কঠিন বিচার চাই।

আরও পড়ুন

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিমিয়া সাদিনা বলেন, মেয়েটিকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে এমন অভিযোগে নিয়ে আসা হয়েছে। আমরা তার পরিক্ষা-নিরীক্ষা করে বাকিটা বলতে পারবো।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে বাচ্চাটিকে পুলিশের মাধ্যমে জাজিরা উপজেলা হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তকে গণধোলাই দিলে পুলিশ তাকে নিয়ে আসে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission