ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বের হলেন খেজুরের রস নিয়ে, ফিরলেন লাশ হয়ে

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

জীবিকার তাগিদে ফজরের নামাজের পর বাড়ি থেকে বের হওয়া মো. বাদশা ফয়সাল (৪০) মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে খেজুরের রস নিয়ে ফেনী যাওয়ার পথে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের ডাকবাংলা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাদশা ফয়সাল সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

বাদশা ফয়সাল ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সোনাগাজী জোনের সাবেক অফিস ইনচার্জ। সংসারের দায়দায়িত্ব নিয়ে সম্প্রতি তিনি সোনাগাজীর উপকূলীয় এলাকা থেকে খেজুরের রস সংগ্রহ করে মোটরসাইকেলে ফেনীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

তার অকাল প্রয়ানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, এক কন্যা ও দুই ছেলে সন্তান রেখে গেছেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে স্থানীয়রা পুলিশ আসার আগেই তাকে হাসপাতালে নিয়ে যান, সেখানে তিনি মারা যান।

আরও পড়ুন

বাদশা ফয়সাল একজন সৎ, পরিশ্রমী ও ভদ্র মানুষ হিসেবে স্থানীয়দের কাছে অত্যন্ত পরিচিত ছিলেন। পরিবারের জন্য এই দুর্ঘটনা একটি বড় ক্ষতি ও শোকের বিষয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
আরও পড়ুন
সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ, সর্বোচ্চ মৃত্যু মোটরসাইকেলে
সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েটের রাফিদ
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের
মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী নিহত