ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরে হঠাৎ বোমা বিস্ফোরণ, ঘটনা কী

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
ছবি: ভিডিও থেকে নেওয়া

মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে এনএস টেলিকম দোকানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নগদ ১ লাখ ৯০ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে সদর উপজেলার তেরঘরিয়া টাওয়ারপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত টেলিকম ব্যবসায়ীর নাম নাহিদ ইসলাম (৩৪)। তিনি ওই এলাকার বেকা মোল্লার ছেলে। ঘটনার পর তাকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ জন মুখোশধারী ডাকাত একটি মোটরসাইকেলে এসে তেরঘরিয়া টাওয়ারের নিচে অবস্থিত এন এস টেলিকমে প্রবেশ করে। এ সময় তারা দেশীয় অস্ত্রের মুখে নাহিদকে জিম্মি করে তার ব্যাগে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি বিকাশ, নগদ, রকেট ও উপায়—এই চারটি মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের কাজে ব্যবহৃত মোবাইল ফোনও ছিনতাই করে নিয়ে যায়।

একপর্যায়ে ডাকাতরা নাহিদকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে এবং পালিয়ে যাওয়ার সময় দোকানের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

আহত ব্যবসায়ী নাহিদ ইসলাম জানান, মুখোশধারী ৩ জন ব্যক্তি তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের চারটি ফোন নিয়ে যায়। পালানোর সময় তারা বোমার বিস্ফোরণ ঘটায়, এতে তিনি ও এলাকাবাসী ভীত হয়ে পড়েন। এই ঘটনায় তার প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বোমা বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি
‘সরল বিশ্বাসে’ জুয়েলের সঙ্গে আমবাগানে গিয়ে বিপদে ১২ বছরের শিশু 
বিএনপি কার্যালয়ের সামনে দুইটি টাইম বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ