ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ছিনতাইয়ের সময় দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম
ফাইল ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে মতলব দক্ষিণ উপজেলার কাজিয়ারা এলাকায় এই ঘটনা ঘটে।

আটক যুবকরা হলেন- বাবু ঢালী (২৫) ও মো. শাহজাহান (২৭)। তারা দুজনই পার্শ্ববর্তী কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে কাজিয়ারা এলাকার একটি সড়কে পথচারীদের গতিরোধ করে বাবু ও শাহজাহান দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজন দ্রুত জড়ো হয়ে তাদের আটক করে। ওইসময় ক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত বাবু ঢালী ও শাহজাহান দীর্ঘদিন ধরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা গরু জবাই করার কাজে ব্যবহৃত ধারালো ছুরি দিয়ে পথচারীদের ভয় দেখিয়ে ছিনতাই করছিল।

তিনি আরও বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে বিকেলে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।


আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
চাঁদপুরে জেলেদের চাল পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আটক
চাঁদপুরে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ