ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রেমিকের সঙ্গে অভিমান করে যে কাণ্ড ঘটালেন কলেজছাত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ এএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে প্রেমিকের সঙ্গে অভিমান করে পায়রা সেতু (লেবুখালী ব্রিজ) থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। তবে স্থানীয় বাসিন্দা ও সেনাসদস্যদের তাৎক্ষণিক উদ্ধার অভিযানে তিনি প্রাণে বেঁচে গেছেন। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দুমকি উপজেলার লেবুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিবিএ (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা সজিবের সঙ্গে তানজিলার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন বিকেলে মোবাইল ফোনে কথা বলার সময় দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও মতবিরোধ হয়। এর জের ধরে ক্ষোভ ও অভিমানে তিনি পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন।

তানজিলাকে নদীতে ঝাঁপ দিতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। বিষয়টি নজরে আসতেই লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যরা দ্রুত জেলেদের নৌকার সহায়তায় উদ্ধার অভিযান চালান। পরে তাকে জীবিত অবস্থায় নদী থেকে উদ্ধার করে দ্রুত লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সেতু থেকে পড়ে যাওয়ায় তিনি কিছুটা আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে অবহিত করা হয়েছে। পরিবারটি বর্তমানে দুমকির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উন্নত চিকিৎসার জন্য শিক্ষার্থীকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
স্বামী মৃত্যুর শোক সইতে না পেরে রেললাইনে স্ত্রী, একসঙ্গে সৎকার
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে