ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হৃদরোগে মারা গেছেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম
পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক মামলায় গ্রেপ্তার পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা কারাগার ও সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

গত শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাকে তৎক্ষণাৎ পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর রোববার রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিষয়ে পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক বলেন, তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তখনই তাকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

প্রলয় চাকীর ছেলে সানী চাকীর অভিযোগ, হার্ট অ্যাটাকের রোগী হওয়া সত্ত্বেও বাবাকে সিসিইউতে না রেখে প্রিজন সেলে রাখা হয়েছিল। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার বিষয়ে পরিবারকেও কিছু জানায়নি কারা কর্তৃপক্ষ। অবহেলায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে প্রলয় চাকীর ভাই মলয় চাকী জানান, তার ভাইয়ের মৃত্যুতে সংগীতশিল্পী তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, দিনাত জাহান মুন্নী, বাপ্পা মজুমদার ও কবির বকুলসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে প্রলয় চাকীর পরিবারের অভিযোগের বিষয়ে জেল সুপার ওমর ফারুক বলেন, এ ধরনের কোনো বিষয় নেই। তিনি আগে থেকে অসুস্থ ছিলেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু