ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শ্রীপুরে ২৩ মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২৩ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টায় র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নান্নু মিয়ার ছেলে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার পর থেকে সে আত্মগোপন ছিল।

এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতেই র‌্যাব আসামিকে শ্রীপুর থানায় সোপর্দ করে।

র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল জানান, গত ৩১ ডিসেম্বর রাতে মাওনা (পিয়ার আলী কলেজ) সংলগ্ন স্থানীয় জাহাঙ্গীরের বাড়ীর সামনে মাদক বিক্রির হচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ৩০পিচ ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর এবং তার দুই সহযোগীকে আটক করে। তাদেরকে গাড়ীতে উঠিয়ে নিয়ে আসার সময় তাদের অপর সহযোগীরা রামদা, লাঠি, লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা করে আসামি জাহাঙ্গীর এবং রাজীবকে (৩৩) ছিনিয়ে নেয়। পরবর্তীতে পুলিশ রাজীবকে গ্রেপ্তার করতে পরালেও আসামি আত্মগোপনে ছিল।

এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করলে বিষয়টি আমলে নিয়ে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে গোপন সংবাদে আসামি জাহাঙ্গীরের অবস্থান নিশ্চিত হয়ে আনসার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, র‌্যাব রাতেই আসামি জাহাঙ্গীর আলমকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদক এবং হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
তালাবদ্ধ ঘরে অঙ্গার তরুণ, পরিবারের অভিযোগ পুড়িয়ে হত্যা
যুবককে পিটিয়ে হত্যার মামলা নিতে নারাজ দুই থানার পুলিশ
হাওলাতি টাকা সুদসহ আদায়ের পর প্রবাসীকে বিষপানে হত্যার অভিযোগ