ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

১১ ককটেলসহ সাবেক যুবলীগ নেতা ধরা 

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

যশোরে ১১টি ককটেলসহ ইকবাল হোসেন নামে যুবলীগের এক সাবেক নেতাকে আটক করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে যশোর সদরের বসুন্দিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

ইকবাল হোসেন যশোর সদরের বসুন্দিয়া বাজার এলাকার বহর আলীর ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি।

আরও পড়ুন

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে ইকবালের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশ থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএইচজে/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব
যবিপ্রবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে মাশফি-শিমুল
যশোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, এবার কড়া পদক্ষেপ পুলিশের
গভীর রাতে যশোরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন