ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মেঘনায় ধরা পড়ল ২০ কেজির বাঘাইড়, যত টাকায় বিক্রি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম
মেঘনায় ধরা পড়ল ২০ কেজির বাঘাইড়, যত টাকায় বিক্রি। ছবি: সংগৃহীত

চাঁদপুরে মেঘনা নদীতে ধরা পড়া মহাবিপন্ন প্রজাতির ২০ কেজি ওজেনের বাঘাইড় মাছ ৪৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের বড় স্টেশন এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের ‘ইলিশ আপডেট’ মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি হয়।

আড়তের ব্যবসায়ী আব্দুল কাবির বলেন, মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়ে বড় আকৃতির বাঘাইড় মাছটি। পরে জেলেরা মাছটি ঘাটে নিয়ে আসেন। সেখানে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন তিনি।

তিনি বলেন, মাছটির ওজন ছিল ২০ কেজি ৬০০ গ্রাম। নিলামে মাছটির প্রতিকেজি মূল্য নির্ধারণ করা হয় এক হাজার ৯০০ টাকা। মাছটির দাম দাঁড়ায় প্রায় ৪৯ হাজার টাকা। নিলাম শেষে ঢাকার এক ব্যক্তি মাছটি কিনে নেন।

চাঁদপুর মাছঘাটে মাঝে মধ্যে এমন মাছ উঠলেও, এত বেশি দামে বিক্রির ঘটনা খুব কম বলে জানান ব্যবসায়ী আব্দুল কাবির।

মেঘনা নদীতে এত বড় আকৃতির বাঘাইড় মাছ খুবই বিরল। জালে বড় মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যেও উৎসাহ ও আনন্দ দেখা গেছে।

আরও পড়ুন

স্বাদ ও গুণগত মানের কারণে বাঘাইড় মাছের চাহিদা দিন দিন বাড়ছে, বিশেষ করে বড় আকারের মাছ হলে দাম আরও বেশি পাওয়া যায় বলে ধারণা ব্যবসায়ীদের।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষকের কক্ষে এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত দুটি লেবুভর্তি বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
আরও পড়ুন
মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা
৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ