ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ সদস্য, এর পর যা হলো

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এক পুলিশ সদস্যকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ সদস্যকে হাতকড়া পরিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাথরঘাটা থানার ওসি মংচেনলা ঘটনাটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে পুলিশ সদস্য মোহাম্মদ মেহেদী হাসান ওই বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। মেহেদী হাসান পাথরঘাটা থানায় কনস্টেবল পদে কর্মরত এবং তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ সদস্যটি প্রায়ই ওই প্রবাসীর বাড়িতে যেতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়রা তাকে ওই বাড়িতে দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় কয়েকজন গিয়ে ঘরে ঢুকে মেহেদী হাসান ও ওই প্রবাসীর স্ত্রীর আপত্তিকর অবস্থায় উপস্থিতি পান। এরপর তারা থানা পুলিশকে খবর দেন।

আরও পড়ুন

আটক পুলিশ সদস্য মেহেদী হাসান জানান, ওই নারী তার আন্টি। তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। তিনি ওই পরিবারের ছেলেকে প্রাইভেট পড়ান এবং মোবাইল নম্বর নিতে বাড়িতে এসেছিলেন। তবে স্থানীয়রা তাকে মারধর করে রশিতে বেঁধে রেখেছিল।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা বলেন, ঘটনা পুরোপুরি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
পকেটে টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে এক পথচারীর খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত হয়ে এক রাতের হাজতবাসের পথে।
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
রাজমিস্ত্রির সহকারী থেকে রিকশাচালক। এরপর হঠাৎ রিকশা ছেড়ে হ্যাকিংয়ে জড়িয়ে পড়া। মাত্র পাঁচ বছরে বদলে যায় নাটোরের লালপুরের ওহিদুল মোল্লার জীবনযাত্রা।
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ, শিশুদের বেবি জেলসহ বিভিন্ন ধরনের সামগ্রী তৈরির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন শাহেদ (৪০) এনসিপির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি জেলার আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন। ওই এলাকায় তার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, মঙ্গলবার রাতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ ও সামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়ায় বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। সেখানে শিশুদের বেবি জেল, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্যসচিব সাইফ হাসান খাঁন বলেন, অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। দলের কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রকে জানানো হবে। আরটিভি/এসকে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার অর্থ বিতরণ করা হবে। 
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
আরও পড়ুন
সাতক্ষীরায় মাদকসহ ২ পুলিশ সদস্য ধরা
স্ত্রীকে ভিডিও কলে রেখে পুলিশ সদস্যের আত্মহত্যা
ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টা, পুলিশ সদস্য আটক
‘ছাদ থেকে ফেলে’ ছাত্রদল নেতাকে হত্যা, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার