ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রশাসনের পক্ষপাত নিয়ে ঠাকুরগাঁও-২ আসনের ট্রাক মার্কা প্রার্থীর তীব্র প্রতিবাদ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩১ এএম
গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ও ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ফারুক হাসান। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় দাঁড়ানো গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ও ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ফারুক হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) ঠাকুরগাঁও-২ আসনের জন্য নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।

এ বিষয়ে ফারুক হাসান বলেন, আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজারে টহলরত অবস্থায় ২-১ টি রঙিন পোস্টার চোখে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু, যে পোস্টার দেখিয়ে জরিমানা করা হয়েছে, সেগুলো ১ বছর আগে লাগানো শুভেচ্ছা পোস্টার, কোন ভোট চাওয়ার বিষয় পোস্টারে ছিল না।

এক বছর আগে লাগানো শুভেচ্ছা পোস্টারের কারনে প্রশাসন জরিমানা করতে পারেন কি না, এ প্রশ্ন তুলেন ফারুক হাসান।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-২ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি জামায়াতে ইসলামীর প্রার্থীদেরও রঙিন পোস্টার আছে, অথচ তাদেরকে কোন জরিমানা করা হয়নি। গতকাল জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ট্রাক এবং বাস নিয়ে উচ্চ শব্দকরে ঠাকুরগাঁও জেলায় জামায়াতে ইসলামীর আমিরের সমাবেশে উপস্থিত হয়েছেন, প্রশাসন সামনে থাকলেও এ বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রশাসনের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের ট্রাক মার্কার প্রার্থী ফারুক হাসান। তার ভাষ্য, এভাবে চলতে থাকলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
নানা সংকটে হুমকিতে ঠাকুরগাঁও মৎস্য অভয়াশ্রমের হাজারো মা মাছ
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ