ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

অর্থাভাবে থেমে গেছে অভ্যুত্থানে নিহত রিটনের সন্তানের চিকিৎসা

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
মায়ের সঙ্গে শিশু তানিশা বেগম। ছবি: আরটিভি

জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা রিটনের অসুস্থ মেয়েশিশুর চিকিৎসা টাকার অভাবে বন্ধ হয়ে গেছে।

শিশু তানিশা বেগম ডায়রিয়া আক্রান্ত হলে ভর্তি করা হয় সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডে। দুইদিন বারান্দায় অবস্থান করে পান একটি শয্যা। চারদিন ধরে চিকিৎসা নিয়েও এখনও অপরিবর্তিত শিশুটির অবস্থা। বাড়ি থেকে যে টাকা এনেছেন তাও শেষ। ঔষধ কেনার মতো টাকা নেই। অনেকটা অন্ধকার দেখছেন তার মা।

নোয়াখালী হাতিয়ার চরকিং ২২ নং গ্রামে তাদের বসবাস। সে বর্তমানে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয়তলার পশ্চিম পাশের একটি কক্ষে ভর্তি আছে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমান চন্দ্র আচার্য জানান, রিটনের মেয়েটি ডায়রিয়া আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসে। তাকে ভর্তি দেওয়া হয়েছে।

নিহত রিটনের মামা জুয়েল জানান, গত চারদিন আগে ডায়রিয়া আক্রান্ত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বাড়িতে কোনো পুরুষ না থাকায় শিশুটির মা তাকে নিয়ে আসেন। তাদের আর্থিক অনেক সমস্যা রয়েছে। এরপরও একটি দোকান থেকে বাকিতে কিছু ঔষধ নিয়ে দেওয়া হয়েছে। টাকার অভাবে তার ভালোভাবে চিকিৎসা করা যাচ্ছে না। কেউ কোনো সহযোগিতা করেনি।

রিটনের স্ত্রী আফসানা বেগম জানান, সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। কেউ তাদের খোঁজ রাখছে না। অসুস্থ মেয়েকে নিয়ে অনেকটা অনাহারে-অর্ধাহারে দিন যাচ্ছে তার। খাওয়ার কিনলে ঔষধ কেনা যাচ্ছে না, আবার ঔষধ কিনলে খাবার কেনা যাচ্ছে না।

আফসানা অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, সবাই তাদেরকে নিয়ে রাজনীতি করে। জুলাই শহিদদের সরকার অনেক কিছু দেবে বলেছে। কিছুই তারা পায়নি। এখন সংসার চালাতে কষ্ট হচ্ছে। অসুস্থ শ্বশুর পরিবারের একমাত্র ভরসা। আগে তাদের সংসার চলত স্বামী রিটনের পাঠানো টাকায়। রিটন ঢাকাতে মুদি দোকানে চাকরি করতেন। সে মারা যাওয়ার পর সংসার ব্যয় নির্বাহটা কঠিন হয়ে গেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
আরও পড়ুন
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
আড়াই কেজির বেশি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ
হাতিয়ায় একসঙ্গে ১৫ শিক্ষার্থীর অসুস্থ হওয়ার কারণ জানাল প্রশাসন