বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ যশোর-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমান-এ অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯টা ২৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ অ্যাসেম্বলির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন এবং বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণিল আনন্দ র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল প্রবীণ ও নবীনদের মিলনমেলা। এসময় প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওহাব, কাজী লুৎফুন্নেসা, রহিমা আক্তার, মোমেনা খাতুন এবং মো. শফিকুল ইসলাম। স্মৃতিচারণ পর্বে তারা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা ও কলেজের সোনালী দিনগুলোর কথা তুলে ধরেন, যা উপস্থিত বর্তমান শিক্ষার্থীদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করে।
সম্মাননা স্মারক হিসেবে প্রধান অতিথি অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন উপস্থিত প্রাক্তন শিক্ষকদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জনাব সুজিৎ কুমার মিত্র।
দিনের দ্বিতীয় পর্বে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নাচ ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দেয় স্কুল টিম ও কলেজ টিমের মধ্যে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ। টানটান উত্তেজনার এই খেলায় স্কুল টিম জয়লাভ করে।
পুরস্কার বিতরণ ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ২টায় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
আরটিভি/একে
আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে
Google News ফিডটি অনুসরণ করুন
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলে
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)।
(৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ৮টার দিকে দুর্বৃত্তরা শাহরিয়ার জামানকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন জানান, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিল শাহরিয়ার জামান। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। তিনি (মেজর আক্তারুজ্জামান) বর্তমানে ঢাকায় আছেন।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।
আরটিভি/টিআর
মোটরসাইকেলে হরিণের মাংসের চালান, পল্লী বিদ্যুতের কর্মীসহ গ্রেপ্তার ২
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে করে হরিণের মাংস বহনের সময় আনুমানিক ২০ কেজি মাংসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতে চাকরি করেন বলে জানা গেছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হৃদয় চাকলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে বহেরাতলা এলাকায় অভিযান চালান। এ সময় মোটরসাইকেলে করে যাওয়ার পথে সন্দেহভাজন ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাংস জব্দ করে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরটিভি/টিআর
দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্থাপিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র
নেত্রকোনার দুর্গাপুরের পর্যটনকেন্দ্র চিনামাটির পাহাড়ে স্থাপিত হতে যাচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও পর্যটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে এ উদ্যোগ।
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে বেধড়ক পিটুনি
পটুয়াখালীর বাউফলে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রাহক ও তার পরিবারের সদস্যদের হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের দুই কর্মী।
গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।