ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মুন্সিগঞ্জে অস্ত্র বিক্রি করতে এসে নারী আটক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক নারী। এ সময় তার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক নারীর নাম আমেনা আক্তার (৩২)। তিনি ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

গজারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভিটিকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ‘পাঁচমিশালি’ নামের একটি রেস্টুরেন্টের সামনে অস্ত্র বেচাকেনা হবে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। অভিযানের সময় রেস্টুরেন্টের সামনে অবস্থান করা আমেনা আক্তারকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্য দ্বারা তল্লাশি চালিয়ে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে একটি মার্কিন পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আমেনা আক্তার দাবি করেছেন, তিনি অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে নয়; বরং তার প্রাক্তন স্বামীকে ফাঁসানোর জন্য অস্ত্রটি কিনেছিলেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, এ ঘটনায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে অভিযুক্ত নারীকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুরের কচুয়ার ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল এসেছে মাগুরার এক গ্রাহকের নামে।
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
‘বোরকা পরে যারা নারায়ণগঞ্জ থেকে পা‌লি‌য়ে‌ছে, তারা আর দেশে আস‌তে পার‌বে না’
​নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব বলেছেন, যারা বোরকা পরে এই নারায়ণগঞ্জ থেকে পালিয়েছেন, তারা আর কোনোদিন এদেশে আসতে পারবেন না। যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এ দেশের মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও যেকোনো ধরনের অরাজকতা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা হিসেবে থাকবেন।
‘বোরকা পরে যারা নারায়ণগঞ্জ থেকে পা‌লি‌য়ে‌ছে, তারা আর দেশে আস‌তে পার‌বে না’
শিক্ষার মানোন্নয়নে কচুয়ায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাসিক সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার মানোন্নয়নে কচুয়ায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান
আরও পড়ুন
মুন্সিগঞ্জে লিফটে আটকেপড়া মা-শিশুকে উদ্ধার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত, বড় বিপদের শঙ্কা
রান্নাঘরের ১০ ফুট নিচ থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার, নেপথ্য কী?