ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা

আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৭ পিএম


ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় এক কুকুরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে নুরুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বাঁধঘাট গ্রামের বাসিন্দা নাসরিন নাহার বলেন, আমি প্রায় ৬-৭ বছর ধরে কুকুরটিকে লালন-পালন করে আসছি। এক মাস আগে কুকুরটি ছয়টি ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবেশী নুরুল হক দুটি হাঁসের বাচ্চা কামড়েছে বলে অজুহাতে মা কুকুরটিকে পিটিয়ে হত্যা করে মাটিচাপা দেন। পরে মা কুকুর হত্যার বিষয় জানতে গেলে আমার মেয়েকেও মারধর করে তিনি।

নাসরিন নাহার আরও জানান, মা কুকুরের মৃত্যুর পর ছানাগুলো ছড়িয়ে-ছিটিয়ে ভয়ে ঘরছাড়া হয়ে গেছে। তিনি চাইছেন, কুকুর হত্যার যথাযথ বিচার করা হোক।

বিজ্ঞাপন

অভিযোগকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও নুরুল হক মন্তব্য করতে রাজি হননি। তবে তার বড় ভাই নান্টু মিয়া বলেন, কুকুরটি অনেক ক্ষতি করেছে, তাই হত্যা করা হয়েছে। তবে হত্যা করা ভুল, প্রয়োজনে ক্ষতিপূরণ চাওয়া যেত।

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা মারুফ বিল্লাহ জানিয়েছেন, অবুঝ প্রাণীকে পিটিয়ে মারা আইনত দণ্ডনীয় অপরাধ। কুকুরটির মালিক আমাদের কাছে এলে তাদের আইনি সহায়তা করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission