ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাতের ব্যবধানে দেবর-ভাবির আত্মহত্যা

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
উৎসুক জনতা। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আত্মহত্যার ২৪ ঘণ্টারও কম ব্যবধানে মিল্টন মল্লিক নামে দেবর ও এলিনা আক্তার নামে চাচাতো ভাবি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইফতার শেষে ঢাকার মোহাম্মদপুর এলাকায় নিজ কর্মস্থলের পাশে একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক। এদিকে মিল্টনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মধ্য মহিষার এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভাবি এলিনা আক্তার।

জানা গেছে, উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই ও মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। যার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, মিল্টন আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে এসে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করত। গতকাল শুনলাম সে ইফতার শেষে আত্মহত্যা করেছে। আজ ওর মরদেহ গ্রামের বাড়িতে আসার কথা। হঠাৎ করে সকালে জানতে পারি তার চাচাতো ভাবি আত্মহত্যা করেছে। অনেকেই ধারণা করতেন তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

আরও পড়ুন

তাদের এক নিকটাত্মীয় আব্দুল খালেক মাতব্বর বলেন, তারা প্রেমের সম্পর্কে জড়িত ছিল বলে আমরা আগে থেকেই আভাস পেয়েছিলাম। সেই ঘটনার সূত্র ধরেই দুজনেই আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, সকালে হাসপাতাল থেকে খবর পাই এক নারী আত্মহত্যা করেছেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
স্বামী মৃত্যুর শোক সইতে না পেরে রেললাইনে স্ত্রী, একসঙ্গে সৎকার
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে