ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ফটিকছড়িতে ট্রাফিক সার্জেন্টের ওপর হামলা, অভিযুক্ত ডাম্পট্রাকচালক গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম
বায়ে অভিযুক্ত ডাম্পট্রাকচালক, ডানে হামলার শিকার ট্রাফিক সার্জেন্ট। ছবি: আরটিভি

চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট ইনস্পেক্টর (টিএসআই) মো. মফিজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ডাম্পট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর বিবিরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন টিএসআই মফিজ উদ্দিন। এ সময় একটি ডাম্পট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে চাইলে চালক আকবর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে মফিজ উদ্দিনকে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা অভিযুক্ত চালক আকবরকে আটক করে।

আহত পুলিশ সদস্য মো. মফিজ উদ্দিন বলেন, আমি বাসস্টেশনে নিয়মিত ডিউটির অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ডাম্পট্রাকটি আটক করলে চালক হঠাৎ করে আমার ওপর হামলা চালায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত চালককে আটকের পর আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
রাজবাড়ী প্রধান ডাকঘরের ১০৪ জন গ্রাহকের দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় সাত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছে।
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
বালুর নিচে মিলল লুঙ্গিতে মোড়ানো ফুটফুটে নবজাতক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের পাশ থেকে বালুর নিচে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
বালুর নিচে মিলল লুঙ্গিতে মোড়ানো ফুটফুটে নবজাতক
সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ঘটনা কী
বাধা ও প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞার মধ্যেই সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশ ধারণ করে গভীর রাতে মাহফিলে উপস্থিত হলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তার এমন ব্যতিক্রমী উপস্থিতি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ঘটনা কী
সীমান্তের ধানক্ষেতে মিলল বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেত থেকে বোরকা পরিহিত অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৪৮ বছর বয়সী ওই নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
সীমান্তের ধানক্ষেতে মিলল বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি করে ‘বড় মাশুল’ দিলেন ব্যবসায়ী
সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে গোপনে নিষিদ্ধ উপাদান দিয়ে যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন ভেজাল পণ্য তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি করে ‘বড় মাশুল’ দিলেন ব্যবসায়ী
আরও পড়ুন
পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলায় ইবি ছাত্র ইউনিয়নের নিন্দা
নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ 
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র