পদ্মায় জাটকা সংরক্ষণে অভিযানে ৮ লাখ টাকার জাল জব্দ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৩:১৬ পিএম


পদ্মায় জাটকা সংরক্ষণে অভিযানে ৮ লাখ টাকার জাল জব্দ
পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ বাঁধ অপসারণসহ প্রায় ৮ লাখ টাকা মূল্যের জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ বাঁধ অপসারণসহ প্রায় ৮ লাখ টাকা মূল্যের জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

২০২৫-২৬ অর্থবছরে জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদি হাসান এবং সদরপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

অভিযানে বিভিন্ন বাঁধ থেকে গুটি জাল, ৫০০ মিটার কারেন্ট জাল এবং ১৫টি চায়না দোয়ারি জব্দ করা হয়।

অভিযান শেষে ইউএনও শরীফ শাওন বলেন, গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সারা দেশে জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ সময়ে কেউ জাটকা আহরণ বা সংশ্লিষ্ট কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission