ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আকস্মিক হাসপাতালে ছুটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, ঘটনা কী?

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০১:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

সরকারি হাসপাতালগুলোতে কর্তব্যরত ডাক্তাররা নির্ধারিত অফিস সময়ে উপস্থিত থাকছেন কিনা তা পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এক অভিনব কায়দার আশ্রয় নিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী কাউকে কিছু না জানিয়ে সোজা ছুটে যান নরসিংদীর একটি সরকারি হাসপাতালে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক পরির্দশনে আসেন। এ সময় তিনি হাসপাতালটির জরুরী বিভাগ, রোগীরদের ওয়ার্ডসহ ডাক্তারদের চেম্বার গুলো পরির্দশন করেন।

আরও পড়ুন

সরকারি হাসপাতালে দায়িত্বরত ডাক্তাররা সঠিক সময় উপস্থিত থাকছেন কিনা তা দেখতে সরাসরি হাসপাতালে ছুটে গেলে স্বাস্থ্যমন্ত্রী হতবাক হয়ে যান। তিনি দীর্ঘ ১ ঘন্টা অবস্থান করলেও হাসপাতালটিতে অধিকাংশ ডাক্তারদের উপস্থিতি না পেয়ে দুঃখ প্রকাশ করেন। এর আগে গত ৫ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে সঠিক সময়ে ডাক্তারদের উপস্থিত না থাকার উপরে সংবাদ প্রকাশ হলে তা নজড়ে আসে মন্ত্রীর।

পরে ডাক্তারদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত থাকার জন্য কঠোর বার্তা জানিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
কয়েক বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্বর থেকে
ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী