ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীকে জাপটে ধরে বাগানে নিয়ে যান ছাত্রলীগ নেতা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে এক স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীকে শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে ভুক্তভোগী সেই গৃহবধূ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দোয়াপাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাসেল হোসেন (২২) ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে এবং তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

আরও পড়ুন

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেনের স্ত্রী বাড়ির পাশের জমিতে হাঁস চরাচ্ছিলেন। এ সময় রাসেল তাকে পেছন থেকে জাপটে ধরে পাশের একটি ড্রাগন বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে রাসেল তার কাছে থাকা ধারালো দা দিয়ে ওই নারীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন, এতে তার দুই হাত মারাত্মকভাবে জখম হয়।

পরে ভুক্তভোগীর মেয়ে ও শ্যালিকা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারী রাসেল পালিয়ে যান। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ দিকে ভুক্তভোগীর স্বামী কবির হোসেন দাবি করেছেন, কয়েক দিন আগে তার ওপর হামলা হয়েছিল এবং এবার তার স্ত্রীকে টার্গেট করা হয়েছে। বর্তমানে তিনি সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান, শনিবার (৭ মার্চ) রাতে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
আরও পড়ুন
ভবনের ছাদ থেকে ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ
ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায় গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার
পা পিছলে চলন্ত ট্রেনের চাকার নিচে সাবেক ছাত্রলীগ নেতা
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য