ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

একই দিনে পানিতে ডুবে মারা গেল দুই ভাই 

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই ভাই হলো সাত বছর বয়সী মো. আয়মান ও পাঁচ বছর বয়সী আল জাহিম। এ দুর্ঘটনা মঙ্গলবার (১০ মার্চ) বেলা তিনটার দিকে উপজেলার বলাকিয়া গ্রামে ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বেলা দুইটার পর থেকে শিশুরা নিখোঁজ ছিল। তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের নতুন খনন করা একটি পুকুরে তাদের দেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুদের চাচা আরিফুল ইসলাম জানান, আমার ভাই সৌদি আরবে থাকেন। তার দুটি ছেলে। দুজনই পানিতে ডুবে মারা গেল। আমরা কিছুই করতে পারলাম না। পরিবারটি এখন কী নিয়ে বাঁচবে।

আরও পড়ুন

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, স্থানীয় বাসিন্দারা বা শিশুদের পরিবার থেকে পুলিশকে ঘটনাটি জানানো হয়নি। পুলিশ বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে এবং বিস্তারিত তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
আরও পড়ুন
নোয়াখালীতে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
জুনাইরা-তাসলিমার জন্ম একসঙ্গে, মারাও গেল একসঙ্গে
পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর
হারানোর ভয়ে বেঁধে রেখেও জিসানকে বাঁচাতে পারলেন না মা