ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এসএসসি পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: প্রতিনিধি

এসএসসি তথা পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় তা বাস্তবায়ন সম্ভব না হলেও পরীক্ষা ভালোভাবে নিতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করার সময় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী জানান, নির্ধারিত নিয়ম-নীতি মেনে সাংবাদিকরা পরীক্ষাকেন্দ্রে কাজ করতে পারবেন। এতে পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। শিক্ষাগত যোগ্যতার মান শিথিল করার কোনো প্রশ্ন নেই বলেও স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিষয়টি ধাপে ধাপে যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও পড়ুন

যোগ্য, শিক্ষিত ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত ব্যক্তিদের শিক্ষাব্যবস্থার বিভিন্ন ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাপনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের কীভাবে অন্তর্ভুক্ত করা যায় তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোথাও শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাপনা কমিটির ভূমিকা আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, খণ্ডিত অংশ প্রচার করবেন না। আগে আলোচনা করুন তারপর কথা বলে বক্তব্য নিন। আমি বাংলাদেশের সবচেয়ে বেশি সাংবাদিকবান্ধব মানুষ। এ সময় বিভিন্ন দপ্তর প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘খুলনা নগর অঞ্চলের জন্য শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল ২০৫০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেই ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
আরও পড়ুন
তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী