ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঈদগাহে কনসার্টের চাঁদা তুলতে গেলে যুবককে গণপিটুনি

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১১:১০ পিএম
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঈদগাহে বসা মেলায় চাঁদা তুলতে গিয়ে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। শনিবার (২১ মার্চ) সকালে টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় বসা অস্থায়ী দোকানগুলো থেকে কনসার্ট আয়োজনের জন্য চাঁদা তুলতে যান বিটুল ইসলাম নামে এক যুবক। এ সময় তিনি দোকানপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ী ও স্থানীয়রা তাকে ধাওয়া করে এবং একপর্যায়ে গণপিটুনি দেয়।

পরে আহত অবস্থায় বিটুল পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম জানান, বিদ্যালয় মাঠে কনসার্ট আয়োজনের জন্য চাঁদা তোলার বিষয়ে আগে থেকেই নিষেধ করা হয়েছিল। কিন্তু তা অমান্য করায় পরিস্থিতির সৃষ্টি হয়।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, মেলায় চাঁদা আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
আরও পড়ুন
কনসার্ট বন্ধ করাটা কিশোরগঞ্জ সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে: আবু হানিফ
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান
গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ, সংগীতাঙ্গনে প্রতিবাদের ঝড়
আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকছেন কোন শিল্পী?