ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

রেলমন্ত্রীকে ফোন করে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০১:২৭ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-রেলের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। ঈদের ছুটিতে মর্মান্তিক এ দুর্ঘটনায় বাকরুদ্ধ পুরো দেশ। বাদ নেই কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীও। রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে তার অঝোরে কান্নার দৃশ্য রীতিমতো ঝড় তুলেছে দেশজুড়ে।

রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন মনিরুল হক রেলমন্ত্রীকে ফোন করেন। তাদের এই কথোপকথনের একটি ভিডিও মনিরুল হক চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।

ভিডিওটিতে দেখা যায়, কান্নাজড়িত কণ্ঠে তিনি মন্ত্রীকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ জানান এবং নিজের চিকিৎসা শেষ করে দ্রুত দেশে ফেরার কথাও জানান।

পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দুর্ঘটনা নতুন কিছু নয় জানিয়ে কাঁদতে কাঁদতে মন্ত্রীকে এমপি মনিরুল বলেন, গত ১০০ বছর এ ঘটনা ঘটছে, কেউ বিচার করে না। আমি চেষ্টা করেছি সাধ্যমতো। তত্ত্বাবধায়ক সরকারের রেল সচিবের কাছে সব কাগজপত্র আছে। পদুয়ার বাজার ব্যারিকেডে ম্যাডাম (বেগম খালেদা জিয়া) টাকা দিয়েছিল, লুট করে খেয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকারের সময়। এই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য ৭৫০ কোটি টাকা দিয়েছিল সাইফুর রহমান, এই কাজটি কমপ্লিট করতে পারিনি।

এ সময় অপর প্রান্ত থেকে মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়, আপনি সেদিনও বলেছেন, সেদিনও বলেছেন।

সঙ্গে সঙ্গে মনিরুল হক চৌধুরী কান্না করে বলেন, আপনি একটু গিয়ে দেখুন। আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কাল রাতে। ডাক্তার দেখানো হলে আমি কাল রাতেই ফ্লাইট ধরার চেষ্টা করব। এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি ভাই রবিউল, এই পদুয়ার বাজার রেলওয়ে ব্যারিকেড- আমি শান্তি পাব জীবনে। আমি কাউকে নিতে পারি নাই, আপনি একটু দেখে আসেন। মির্জা ফখরুলকে নোয়াখালী যাওয়ার সময় দেখিয়েছিলাম। আপনি একটু দেখে আসেন।

এ সময় মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়, আমি যাচ্ছি রওনা দিয়ে। আমি যা করার করব।

আরও পড়ুন

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন।

পুরো কথোপকথনের সময়জুড়েই সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে কান্না করতে দেখা গেছে।

উল্লেখ্য, রোববার (১২ মার্চ) ভোরে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামে একটি বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এ সময় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, সার চোরাচালান, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক সেবনের অভিযোগে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চারটি ট্রাকে ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে জনগণের পক্ষে থাকা উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন। 
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আরও পড়ুন
কুমিল্লায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আওয়ার লেডি অব ফাতিমা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ
কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল
পদ হারালেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও নায়েবে আমির