ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গাড়ি সাইড দেওয়া নিয়ে বরযাত্রী ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ১

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৯:৫০ এএম
দিনাজপুরে গাড়ি সাইড দেওয়া নিয়ে বরযাত্রী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রীর মাইক্রোবাসকে সাইড দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। এর জেরে স্থানীয়রা রাত ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।

নিহত মোস্তফা কামাল (৪০) দশমাইল গড়নুরপুর এলাকার সাইরুদ্দিনের ছেলে। তিনি একজন ট্রাকচালক এবং শ্রমিক সংগঠনের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে বরযাত্রীর মাইক্রোবাস রংপুরের তারাগঞ্জের দিকে যাচ্ছিল। পথে তেরমাইল এলাকায় একই দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার পাশ দিয়ে দ্রুতগতিতে মাইক্রোবাসটি চলে যায়। দুর্ঘটনা না ঘটলেও অটোরিকশা চালক বিষয়টি মোবাইল ফোনে দশমাইল এলাকার কয়েকজনকে জানিয়ে মাইক্রোবাস আটক করার ব্যবস্থা করেন।

আরও পড়ুন

মোস্তফা কামাল ও কয়েকজন স্থানীয় ওই মাইক্রোবাসসহ গাড়িবহর দশমাইল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে আটক করেন। এ সময় বরযাত্রীরা মাইক্রোবাস থেকে নেমে আসেন এবং উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোস্তফা কামালকে ঘটনাস্থল থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ বিষয়ে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
মালদ্বীপে যাওয়ার পরদিনই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু