ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম
বাঁধ কাটতে প্রস্তুত এলাকাবাসী : ছবি আরটিভি

সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওর ও ছনডোবা হাওরের জলাবদ্ধতাকে কেন্দ্র করে হাওরের ফসলরক্ষা বাঁধ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমতবস্থায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুনজিত কুমার চন্দ ১৪৪ ধারা জারি করেন।

১৪৪ ধারা জারির আদেশে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার মোহনপুর ও কাঠইর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কাছের ডাকুয়ার হাওর ও ছনডোবা হাওরের জলাবদ্ধতাকে কেন্দ্র করে বাঁধ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাঁধ কাটা নিয়ে যেকোন সময় সংঘর্ষ, মারামারি ও জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃংখলা অবনতির আশংকা রয়েছে। তাই জনশৃংখলা রক্ষা ও শান্তি-শৃংখলা বজায় রাখার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হলো।

আদেশে বলা হয়েছে, ছনডোবা বাঁধ সংলগ্ন এলাকায় ৫ জনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করা হলো। বাঁধ এলাকায় সকল প্রকার সমাবেশ, জমায়াতে ও মিছিল করা যাবে না। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ জানান, হাওরের জলাবদ্ধতাকে কেন্দ্র করে বাঁধ কাটা নিয়ে এলাকার দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় সংঘর্ষ, মারামারি ও আইনশৃংখলা অবনতি হতে পারে। শান্তি-শৃংখলা বজায় রাখার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হলো।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে।
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকেরা। এ নিয়ে হট্টগোলের একপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কৃষকের বিরুদ্ধে।
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য। 
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
আরও পড়ুন
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কোথাও দেখিনি: ইউএনডিপি প্রতিনিধি
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য প্রশাসনের জরুরি নির্দেশনা
চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান, যে কাণ্ড ঘটালেন যুবক