বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৮:৪৯ এএম


বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
নিহত মো. রবিন। ছবি: সংগৃহীত

বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রবিন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী মধ্যপাড়ার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি গাছের আতা ফল পাড়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে রবিনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি মীমাংসার কথা বলে রবিনকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি হকিস্টিক ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, কবরস্থানের আতা ফল পাড়া নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা হচ্ছে না। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

আরটিভি/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission