ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

​​মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম
পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সক্রিয় নাসির শেখ, সাগর খান ও ​টুটুল মৃধা নামে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

​বুধবার (৮ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে সুকৌশলে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানে তাদের হেফাজত থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও উল্লেখ করেন, গ্রেপ্তার তিনজনই পেশাদার চোর। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে মোটরসাইকেল চোরচক্রের মূলোৎপাটন করতে আমাদের বিশেষ অভিযান চলমান থাকবে।
​গ্রেপ্তারদের বিরুদ্ধে নতুন করে মামলার প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের
আদালতে সোপর্দ করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী
জয়পুরহাটে ডিউটি শেষে কারাগারের ব্যারাকে না ফিরে এক কলেজছাত্রীকে নিয়ে জেনারেল হাসপাতালের বারান্দায় রাত কাটানোর অভিযোগ উঠেছে এক কারারক্ষীর বিরুদ্ধে। রোগীর স্বজনদের সন্দেহের পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী
৬ জনকে গুলির দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন ‘শুটার রায়হান’
চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে গুলি চালিয়ে ৬ জনকে আহত করার ঘটনায় ফেসবুকে দায় স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। 
৬ জনকে গুলির দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন ‘শুটার রায়হান’
ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ১২০ গ্রাম হেরোইনসহ মো. সাজ্জাদ (৬২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ লাখ টাকা।
ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক
কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুশবু বেগম নামে এক তরুণীকে বিয়ে করেছেন জাংলং নামে চীনের এক যুবক।
কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং
আরও পড়ুন
বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা
ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা
গেরস্তের বাড়িতে ঢুকে ধরা, পিটুনিতে পেশাদার চোরের মৃত্যু
সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় গরু-ঘোড়া-কয়লা ও জিরা জব্দ