ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তার বাবা মকবুল হোসেন বলেছেন, বিচারে মাত্র দুইজনের ফাঁসি দেওয়া হয়েছে। আরও অনেক অপরাধীদের ফাঁসি হওয়া উচিত ছিল। তো অনেক আসামি তো ছাড়ে-আড়ে গেছে, যারা অপরাধী। এই রায়ে আমি সন্তুষ্ট নই। কড়াভাবে সাজা দেওয়া উচিত ছিল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রংপুরে আবু সাঈদের কবরের পাশে রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

মকবুল হোসেন বলেন, মাত্র দুজন আসামিকে ফাঁসি দিয়ে মূল দোষী ও হত্যার নেপথ্যে পরিকল্পনাকারী এবং নির্দেশদাতাদের সামান্য শাস্তি দেওয়া হয়েছে। আইনজীবী ও পরিবারের সঙ্গে পরামর্শ করে, পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তৎকালীন সভাপতি পোমেল বড়ুয়া আবু সাঈদের সঙ্গে সবচেয়ে বেশি খারাপ আচরণ করেছে এবং হত্যার পেছনে জড়িত। তাকে মাত্র ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার ঘটনার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের দিয়ে বোমাবাজি, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী
শরীয়তপুরে অভিযানের সময় ম্যাজিস্ট্রেটকে হেনস্তা, অটোরিকশা ভাঙচুর
শরীয়তপুরের নড়িয়া বাজারে নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দের অভিযানে গিয়ে হামলার চেষ্টা ও হেনস্তার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস। এ সময় জব্দ করা সামগ্রী ছুড়ে ফেলে দেওয়া হয় ও অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।
শরীয়তপুরে অভিযানের সময় ম্যাজিস্ট্রেটকে হেনস্তা, অটোরিকশা ভাঙচুর
‘মাদকের নোংরা টাকায় হাত দেবে না পুলিশ, ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি’
রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। রাজশাহী রেঞ্জের ৭১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে এসে এ বিষয়ে ওয়াদা করিয়েছি। মাদকের সঙ্গে কোনো ধরনের আপোশ করা হবে না। মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে চাই। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎ ডিআইজি বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই। পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে পাবনা অনেক ভালো আছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন- সে বিষয়ে সাংবাদিকদের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের কোনো সদস্য সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। এ বিষয়ে পুলিশ সদস্যদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে বাসা থেকে শুরু করে রাস্তার দৃশ্যও দেখা যায়। এতে অপরাধ শনাক্ত ও মামলা তদন্ত সহজ হবে। যেসব মামলা তদন্ত করে রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে, তার বেশিরভাগই সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় সম্ভব হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা ভালো কাজগুলো তুলে ধরবেন। সাংবাদিকরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের নেতিবাচক কাজের পাশাপাশি ভালো কাজগুলোও তুলে ধরবেন।’ তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতা থাকা প্রয়োজন। রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপাররা সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও মিশুক আচরণে বিশ্বাসী। সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা। ‎ আরটিভি/এমএইচজে
‘মাদকের নোংরা টাকায় হাত দেবে না পুলিশ, ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি’
মহারাজপুরে আধিপত্য বিস্তার নিয়ে বসতঘরে ভাঙচুর-লুটপাট, ১০ হাতবোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার পর একটি বাড়িতে প্রকাশ্য দিবালোকে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ১০টি হাতবোমা বা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
মহারাজপুরে আধিপত্য বিস্তার নিয়ে বসতঘরে ভাঙচুর-লুটপাট, ১০ হাতবোমা উদ্ধার
আরও পড়ুন
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: শাহে আলম
শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নামফলক বহাল, বিসিবির বার্তা
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জেবা আমিন খান
আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবারের অসন্তোষ