ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইটভাটায় কাজ না করায় শ্রমিককে বেধড়ক পিটুনি, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:০২ এএম
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইটভাটায় কাজ না করায় কালু মিয়া নামে এক শ্রমিককে দুই হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সর্দার ইসমাইল হোসেন। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কালু মিয়া উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসুর বাদামতলী এলাকার বাসিন্দা। জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তোরাবগঞ্জ ইউনিয়নের মৌলভিরহাট এলাকার স্লুইসগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার (১০ এপ্রিল) ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ইসমাইল হোসেন একটি দোকানের আঁড়ার সঙ্গে কালু মিয়াকে বেঁধে লাঠি দিয়ে মারধর করছেন এবং ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কথা বলাতে বাধ্য করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছরের শুরুতে ৬ মাসের জন্য ৮০ হাজার টাকায় কালু মিয়াকে ইটভাটায় কাজের জন্য নিয়ে যান ইসমাইল হোসেন। সে অনুযায়ী তিনি চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করছিলেন। অসুস্থ হয়ে কিছুদিন আগে বাড়িতে ফিরে শ্বশুরবাড়িতে অবস্থান নেন তিনি।

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে তাকে ধরে এনে ফজুমিয়ারহাট এলাকার একটি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দুই হাত বেঁধে ঝুলিয়ে মারধর করা হয় এবং জোরপূর্বক পুনরায় কাজে যোগ দেওয়ার সম্মতি নেওয়া হয়।

নির্যাতনের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে শ্বশুরবাড়ির জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি উঠেছে।

অভিযুক্ত ইসমাইল হোসেন ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে বলেন, কালুকে কাজের জন্য নেওয়া হয়েছিল, তবে তাকে শুধু ভয় দেখানো হয়েছে, তেমন মারধর করা হয়নি।

আরও পড়ুন

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
সাতক্ষীরা সদরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
আরও পড়ুন
অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন
নিউইয়র্কে নিখোঁজের ৫ দিন পর মিলল শ্রমিক লীগ নেতার মৃত‍্যুর খবর
হঠাৎ ‘হিস হিস’ শব্দ, আতংকে চা শ্রমিকরা
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু