ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল এক হাজার রোগী

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও এক সপ্তাহের ঔষধ পেল এক হাজার রোগী। শনিবার(১১ এপ্রিল) সকালে পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।

সিরাতুল হুদা ট্রাস্ট ও দক্ষিন খুলনা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর (অবঃ) মেসবাহুল ইসলাম ও সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন।

দাতা সংস্থা পিচ ফাউন্ডেশন ও নাহার এর তত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০ জন ডাক্তার আগত রোগীদের সেবা প্রদান করেন। মেডিসিন, নাক-কান-গলা, ডেন্টাল, চক্ষু, শিশু, গাইনী বিষয়সহ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা সেবা প্রদান করা।

image

মেজর (অবঃ) মেসবাহুল ইসলাম বলেন, অবহেলিত দক্ষিণ খুলনার পাইকগাছা-কয়রার দারিদ্র্য মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দীর্ঘদিন কাজ করছে সিরাতুল হুদা ট্রাস্ট ও দক্ষিন খুলনা উন্নয়ন ফাউন্ডেশন। আমরা নিজেদের অর্থ ও বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা নিয়ে এলাকার মানুষদের বিভিন্ন সহযোগিতা করছি। শীতার্ত মানুষের কম্বল বিতরণ, বৃক্ষ রোপন, এতিমখানা চালানোসহ বিভিন্ন সেবামুলক কাজ করছি। আগামীতে এধরনের সেবামূলক কার্যক্রমে চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ সোহেল আহমেদ, জেড এইচ শাহিন, মোঃ মিজানুর রহমান, মোঃ হেদায়েতুজ্জামান, এসএম মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান মুসা, ডিএম হারুনার রশিদ ও রুহুল কুদ্দুস, শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান ও সাধারণ সম্পাদক আল-মামুন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
পাইকগাছার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের দাবি
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
উপকূলে নবায়নযোগ্য জ্বালানির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার দাবি
ঝুঁকি নিয়েই পাইকগাছায় কাঠের পুল পারাপার