ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মাদকসেবী ও কারবারিদেকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দেবেন: বাবর

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি: সংগৃহীত

মাদকসেবী ও কারবারিদেকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দেওরা আহ্বান জানিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি বলেছেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকসেবী বা মাদক কারবারি দেখলে উত্তম-মধ্যম দিয়ে আপনারা পুলিশে সোপর্দ করবেন।

রোববার (১২ এপ্রিল) বিকেলে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে বোরোধান কাটা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান করেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, এখন এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যত্রতত্র মাদক পাওয়া যাচ্ছে। এটা আমাদের সমাজের একটা ভয়ংকর বিপর্যয় ডেকে আনছে। অনেক কিশোর যুবক মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এতে অপরাধ বেড়ে যাচ্ছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, কৃষকের কী কী সমস্যা রয়েছে জানতে এলাম। জ্বালানি তেলের সংকট থাকলেও ধান কাটার হারভেস্টারের জন্য সহজে ডিজেল পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বৃষ্টির পানি জমে যেন কৃষকের ফসল ক্ষতি না হয় সেজন্য খাল খননসহ পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকের স্বার্থে প্রয়োজনীয় সবকিছু করা হবে। এটাই আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কয়দিন পরে হাওরে পানি আসবে। হাওরের মৎস্য সম্পদ রক্ষায় চায়না দোয়ারী ও কারেন্ট জালসহ সকল অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে। এসব জাল পেলে পুড়িয়ে ফেলা হবে। যে তিন মাস সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ, সেসময় মাছ ধরা বন্ধ রাখতে হবে।

তিনি আরও বলেন, আপনারা হাওরের মা মাছ ও পোনা মাছ ধরবেন না। আমি নিজেও পোনা মাছ ছাড়বো। সেই পোনা বড় হবে, অনেক সম্পদ হবে। আপনারা গ্রামে গ্রামে কমিটি গঠন করবেন যাতে কেউ মা মাছ ও পোনা মাছ না ধরতে পারে। প্রশাসনকে বলে দিয়েছি, যেখানেই কারেন্ট জাল পাবে সেখানেই পুড়িয়ে দেওয়া হবে। আর এই তিন মাস যেন হাওর অঞ্চলের জেলেরা কষ্টে না থাকে সে ব্যাপারে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলব যাতে প্রকৃত জেলেরা সরকারের কাছ থেকে প্রণোদনা পান।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা