ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে জানালার গ্রিল কেটে ডাকাতি, টাকা–স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে নয়ামাটি এলাকায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

ভুক্তভোগী জানায়, ভোরে ঘুমন্ত অবস্থায় ডাকাতরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫/৬ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ-হাত বেঁধে ফেলে।

এ সময় তারা ঘরের আলমিরা থেকে নগদ দুই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তদন্ত করে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাইমচরে মা ইলিশ শিকারে বেপরোয়া জেলেরা
চাঁদপুর জেলার হাইমচরে মা ইলিশ শিকারে বেপরোয়া হয়ে উঠেছেন জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি ও শিকারের ঘটনা ঘটেই চলেছে। 
হাইমচরে মা ইলিশ শিকারে বেপরোয়া জেলেরা
৯ দিন পর বেনাপোলে শুরু আমদানি-রপ্তানি
দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন পর আজ রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। বন্দরে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য।
৯ দিন পর বেনাপোলে শুরু আমদানি-রপ্তানি
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে দিনের ও রাতের তাপমাত্রা।
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
মাথা টেপানোর ‘বাহানায়’ ডেকে ছাত্রের মুখে রুমাল চেপে ধরেন মাদরাসাশিক্ষক
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১২ বছরের এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাথা টেপানোর ‘বাহানায়’ ডেকে ছাত্রের মুখে রুমাল চেপে ধরেন মাদরাসাশিক্ষক
খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তারিখ ঘোষণা
খুলনা জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তারিখ ঘোষণা
আরও পড়ুন
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
একই আঙিনায় মসজিদ-মন্দির, ১৪৩ বছরের সম্প্রীতি
সোনারগাঁয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন