ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কালিগঞ্জের এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম
ছবি: আরটিভি

সাতক্ষীরার কালিগঞ্জের এলজিইডি অফিসের হিসাবরক্ষক মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একাধিক ভিডিওতে তাকে নিজ দাপ্তরিক টেবিলে বসে ঘুষ নিতে দেখা গেছে। প্রায় ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তিনি ইউনিয়ন পরিষদের সচিবদের কাছ থেকে প্রকল্পের বিল প্রস্তুতের জন্য গুনে গুনে টাকা নিচ্ছেন।

অভিযোগ রয়েছে, চাম্পাফুল ইউনিয়নের সচিব সাইদুর রহমান এবং কুশুলিয়া ইউনিয়নের সচিব কামরুজ্জামানের কাছ থেকে তিনি ১০ হাজার টাকা করে ঘুষ নেন। মৌতলা ইউনিয়নের এক সচিবের কাছ থেকেও একইভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

ভিডিও প্রকাশের পর অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাকরি অনেক করেছি, কেউ কিছু করতে পারেনি। আমি একা না, সবাই খায়, লিখে কোনো লাভ হবে না।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন প্রকল্পের বিল, চুক্তিপত্র ও নথি প্রস্তুতের জন্য ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। বরাদ্দ বেশি হলে ঘুষের পরিমাণও বাড়ে। ঘুষ না দিলে মাসের পর মাস ফাইল আটকে রেখে হয়রানির শিকার হতে হয় বলে দাবি ভুক্তভোগীদের।

এছাড়া বাড়ির নকশা তৈরির ক্ষেত্রেও ২০ হাজার টাকা অগ্রিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম করে অতিরিক্ত ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
আরও পড়ুন
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
অচেতন শিশুকে ফেলে পালাচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...
চিংড়ির হ্যাচারিতে সৌর প্যানেল, উৎপাদন হবে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ