ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা, জরিমানা লাখ টাকা 

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএম
শরীয়তপুরে একটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: আরটিভি

শরীয়তপুর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের অদূরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ভেঙে অকার্যকর করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শৌলপাড়া এলাকায় মেসার্স হাওলাদার ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাটাটির কোনো বৈধ অনুমোদন না থাকায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশ অমান্য করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভাটাটি চালু রাখা হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার অভিযান চালিয়ে চিমনির একটি অংশ ভেঙে অকার্যকর করা হয় এবং এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, আইন অনুযায়ী ভাটাটির অবস্থান সম্পূর্ণ অবৈধ। বহু আগেই বন্ধের নোটিশ দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়েছে। এ ছাড়া অবৈধ ইটভাটা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, যার আলোকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা বলেন, প্রচলিত আইন অনুযায়ী কোনো ইটভাটার এক কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় থাকলে তা পরিচালনা করা যায় না। কিন্তু হাওলাদার ব্রিকসের মাত্র আড়াইশো মিটারের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় একাধিকবার স্থানান্তরের নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। ফলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ১৮(২) ধারায় সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটাটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতপরিচয় বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, অজ্ঞাতপরিচয় বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আরটিভি/টিআর
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
মনপুরার কলাতলী ইউনিয়ন পরিষদ আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৫ নম্বর কলাতলী ইউনিয়ন পরিষদ ভবন আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মনপুরার কলাতলী ইউনিয়ন পরিষদ আবাসন বাজারে স্থাপনের দাবিতে মানববন্ধন
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। 
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা
হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। তাকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে মেয়ের লাঠির আঘাতে আহত হওয়ার পর বিষাক্ত পদার্থ সেবনে গাজী খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, অতঃপর...
আরও পড়ুন
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে প্রাণ গেল ৪ বছরের শিশুর