ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বন্যার শঙ্কায় হাওরে ধান কাটাতে বললো পাউবো

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পিএম

বন্যা ও জলাবদ্ধতার শঙ্কায় হাওরে বোরো ধান ৮০ ভাগ পাকলেই কেটে ফেলার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কৃষকদের প্রতি এই অনুরোধ করা হয়েছে।

মার্চে বৃষ্টির কারণে হাওরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় জলাবদ্ধাতা সৃষ্টি, কাঁচা ধান তলিয়ে যাওয়া, উজানের পাহাড়ি ঢলের পানিতে আগাম বন্যার শঙ্কা এবং ফসলরক্ষা বাঁধের উপর পানির চাপ তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে পাউবো জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা, বৌলাইসহ অন্যান্য নদীর উজান অববাহিকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েক দিন নদ-নদীর পানি সমতল এলাকায় দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যেকোন সময় আগাম বন্যার পরিস্থিতি উদ্ভব হতে পারে। এছাড়া বৃষ্টিপাতের কারণে নিচু এলাকায় জলাবদ্ধার সৃষ্টি হতে পারে। তাই বোরো ফসলের ক্ষয়ক্ষতি কমাতে যেসব জমির ৮০ ভাগ ধান পাকা রয়েছে সেই জমির ধান দ্রুত কেটে তোলার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

এদিন নদীর পানি ৭৭ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে মামুন হাওলাদার জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ অঞ্চলে আগামী দুই-তিন দিন হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে, এরপর ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সুরমা নদীর পানি যদিও বিপৎসীমার ২.৫৪ সেন্টিার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই হাওরের পাকা ধান দ্রুত কাটার জন্য আমরা কৃষকদের অনুরোধ জানিয়েছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বোরো মওসুমে সুনামগঞ্জের ছোট বড় ১৩৭টি হাওরের ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে ধান চাষাবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ লাখ মে.টন। যার বাজার মূল্য ৫ হাজার কোটি টাকা। হাওরের বোরো ধান কাটার জন্য জেলার ১০ লাখ কৃষকের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার কৃষি শ্রমিক এসেছেন। জেলায় ধান কাটার যন্ত্র ৬০২টি কম্বাইন্ড হারভেস্টার ও ১৪৬টি রিপার রয়েছে। বিভিন্ন জেলা থেকে আরও ২৫টি কম্বাইন্ড হারভেস্টার এনেছেন কৃষকেরা।

সুনামগঞ্জের হাওরের বোরো ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৬০২ কিলোমিটার বাঁধ নির্মাণ ও মেরামতে ১৪৮ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে কৃষকদের নিয়ে গঠিত ৭১৪টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) বাঁধের কাজ করছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, যেসব জমির ধান ৮০ ভাগ পাকা সেগুলো দ্রুত কাটার জন্য কৃষকদের অনুরোধ করা হচ্ছে। শ্রমিকদের পাশাপাশি ৬২৭টি কম্বাইন হারভেস্টার ও ১৪৬টি রিপার দিয়ে ধান কাটা হচ্ছে। আজ বিকেল পর্যন্ত জেলার ৩০ হাজার হেক্টর বোরো জমির ধান কাটা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। 
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ প্রকল্প পরিচালককে ঠিকাদারের হুমকি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালকের কক্ষে হেনস্তা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাসানুর জামান মিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একটি ইলেকট্রনিক টেন্ডারে সাউন্ড সিস্টেম সরবরাহের শর্ত নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন প্রকল্প পরিচালক মোস্তফা কামাল।
‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ প্রকল্প পরিচালককে ঠিকাদারের হুমকি
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘খুলনা নগর অঞ্চলের জন্য শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল ২০৫০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেই ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
আরও পড়ুন
বৃষ্টি হলেই তলিয়ে যায় স্কুলের মাঠ, কমেছে শিক্ষার্থী
তিন মাসেও কমেনি পানি, জীবন যেখানে ‘জলজ প্রাণীর মতো’
চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান, যে কাণ্ড ঘটালেন যুবক
সুনামগঞ্জ শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল