ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

২৫ বছরের জমানো টাকায় কাঠের সেতু নির্মাণ, প্রশংসায় ভাসছেন কুলি 

কুড়িগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম
মা’কে নিয়ে সেতু উদ্বোধন করছেন আব্দুল করিম : ছবি আরটিভি

রংপুরের উলিপুরে ২৫ বছর ধরে টাকা জমিয়ে কাঠের সেতু নির্মাণ করলেন কুলি আব্দুল করিম। তার এই উদ্যোগ এলাকাবাসীর যাতায়াতের নতুন দিগন্ত খুলে দিয়েছে। এমন মহৎ কাজের জন্য এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি।

সরেজমিনে জানা গেছে, আব্দুল করিম কুড়িগ্রামের উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার এলাকা উলিপুর রেলস্টেশন সংলগ্ন দক্ষিণাংশে দীর্ঘদিন ধরে একটি ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী রেলসেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতেন শিক্ষার্থী,রোগীসহ সাধারণ মানুষ। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে তারা পারাপার হতেন। তবে, দীর্ঘ সময় ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও সরকারি কোনো উদ্যোগ চোখে পড়েনি। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে চলা স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি হৃদয় দিয়ে অনুধাবন করেন।

st2

এমন অবস্থায় স্থানীয় কুলি শ্রমিক আব্দুল করিম নিজ উদ্যোগে সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। প্রায় ২৫ বছরের সঞ্চয়, শখের পুরোনো মোটরসাইকেল ও একটি খাসি বিক্রি করে তিনি তিন লাখ টাকা ব্যয়ে শুরু করেন বুড়ি তিস্তা নদীর ১২০ ফুট কাঠের সেতু নির্মাণের কাজ। পরবর্তীতে অর্থ সংকটে পড়ে আরও এক লাখ টাকা ধার নিয়ে কাজ সম্পন্ন করেন তিনি।

অবশেষে তার এই উদ্যোগে নির্মিত কাঠের সেতুটি এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করেছে। এখন মানুষ নিরাপদে চলাচল করতে পারছেন এবং দৈনন্দিন জীবনযাত্রায় এসেছে স্বস্তি।

আরও পড়ুন

শুক্রবার (১৭ এপ্রিল) আব্দুল করিমের মায়ের হাত ধরে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেন। তার এই মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি। সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে একজন সাধারণ শ্রমিকের এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয় দৃষ্টান্ত।

স্থানীয় বাসিন্দা সাজিরণ বেওয়া বলেন, এল্যা হ্যামার খুব সুবিধা হইছে,আগোত তিন মাইল ঘুরি যাওয়া নাগতো নাহইলে ভয়ে ভয়ে রেলের লোহার ব্রীজ পাড় হওয়া নাগতো।

একই গ্রামের নসর উদ্দিন বলেন, আব্দুল করিম হামার ভাইস্তা লেবারি করে, কাঁচা মালের বস্তাগুলো উবায় ওই মটর সাইক্যালত করি। এল্যা মানুষের উপকারের জন্যে মটর সাইকেল ব্যাচে ব্রীজ করি দিলে।

st3

স্থানীয় কলেজ শিক্ষার্থী নাজমুল বলেন, আমরা ভাবতেও পারিনি একজন কুলি এই কাজটা করবে। উনি আমাদের অনেক বড় কাজ করেছেন।

আব্দুল করিম বলেন, রেলের ওই লোহার ব্রীজটা দিয়ে যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ। প্রায়ই ছোটমোট দুর্ঘটনা ঘটতো। শিক্ষার্থীদের বিদ্যালয় যাওয়া আসা ঝুঁকিপূর্ণ ও কষ্টকর ছিল। মানুষের কষ্ট দেখে আর বসে থাকতে পারি নাই, নিজের যা ছিল– তা দিয়েই এই সেতু বানিয়েছি। বিনিময়ে কিছু চাই না,শুধু দোয়া চাই।

উলিপুর পৌরসভার সাবেক কমিশনার জিহাদ আলী বলেন, কুলি আব্দুল করিম ব্যক্তিগত উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করেছেন দেখেছি। নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। আমাদের এটি নির্মাণ করার পরিকল্পনা ছিল। সরকার বিগত পৌর সভার মেয়র-কমিশনারদের পদ আকস্মিক বাতিল করার কারণে পরে সম্ভব হয়নি।

উলিপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) এস এম মেহেদি হাসান বলেন, সে যে তার নিজের জমানো টাকা ও মটর সাইকেল বিক্রি করে প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ করে মানুষের চলাফেরার একটা ব্যবস্থা দিয়েছে নিঃসন্দেহে এটি প্রসংশনীয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
আরও পড়ুন
গঙ্গাচড়ায় পরীক্ষায় ওএমআর বদলের অভিযোগে ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা
ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর, অতঃপর...
অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা, অতঃপর...
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার