ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ওভার হিটিংয়ে চলন্ত মোটরসাইকেলে আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪১ পিএম
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওভার হিটিংয়ের প্রভাবে একটি মোটরসাইকেলে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নাচোল বাসস্ট্যান্ড বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেলের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার পরপরই মোটরসাইকেল থেকে নেমে যান আরোহী। এ ঘটনায় সুস্থ রয়েছে মোটরসাইকেল আরোহী উপজেলার বহরইল গ্রামের আব্দুর রশীদের ছেলে আরিফ হোসেন।

আরও পড়ুন

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ধানসুরা থেকে আমনুরার দিকে যাওয়ার পথে নাচোল বাজারে উপস্থিত হলে হঠাৎ করেই আগুন লাগে। পরে টাংকি থেকে আগুন পুরো মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। এরমধ্যেই গাড়ি থেকে নেমে যান মোটরসাইকেল আরোহী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এমদাদুল হক জানান, ওভার হিটিংয়ের প্রভাবেই এ অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। চলন্ত অবস্থায় আগুন লাগলে স্থানীয় খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে এই আগুন লাগে।
এবার গাজীপুরে ওষুধ কারখানায় আগুন
কক্সবাজারে রিসোর্টে আগুন: যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৮ জনই একই পরিবারের। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজারে রিসোর্টে আগুন: যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
নারীকে নিয়ে নিজের রিসোর্টে এনসিপি নেতা, অতঃপর...
বান্দরবানে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নারীকে নিয়ে নিজের রিসোর্টে এনসিপি নেতা, অতঃপর...
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন।
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
পূজা মণ্ডপে কুড়াল হাতে ‘ঘুরঘুর’, এরপর যা ঘটল
নওগাঁয় চলমান দুর্গাপূজার একটি মণ্ডপে প্রবেশ করে কুড়াল দিয়ে গণেশ প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
পূজা মণ্ডপে কুড়াল হাতে ‘ঘুরঘুর’, এরপর যা ঘটল
আরও পড়ুন
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন শর্ত, না মানলে কঠোর ব্যবস্থা
মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশ
দুর্ঘটনায় জ্ঞান হারান মোটরসাইকেল আরোহী, পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা
সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ, সর্বোচ্চ মৃত্যু মোটরসাইকেলে