ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা লুকিয়ে ফেলেন নিরব, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১২:০১ পিএম
কানের ভেতর থেকে ৯ দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে ইয়াবা উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে পুলিশের হাত থেকে বাঁচতে সঙ্গে থাকা ইয়াবা ট্যাবলেট তাৎক্ষণিক কানের ভেতর লুকিয়ে ফেলেন নিরব ইসলাম (১৯)। পরে সেই ইয়াবা নিয়ে ৯ দিন কাটানোর পর অসহ্য যন্ত্রণায় শেষ পর্যন্ত অস্ত্রোপচারের আশ্রয় নিতে হয়েছে তাকে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান রাজিব অস্ত্রোপচারের মাধ্যমে তার কান থেকে দুটি ইয়াবা ট্যাবলেট বের করেন।

জানা গেছে, মাদকাসক্তি থেকে ফেরাতে নিরবকে বুধবার (২২ এপ্রিল) পটুয়াখালীর একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে তার পরিবার। সেখানে ভর্তির পর থেকেই নিরব কানে তীব্র ব্যথার কথা জানাতে থাকেন। পরে নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হয়।

চিকিৎসক আসাদুজ্জামান রাজিব পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, নিরবের কানের ভেতরে দুটি ট্যাবলেট আটকে আছে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো বের করা হয়।

নিরব ইসলাম জানান, প্রায় ৯ দিন আগে পকেটে ইয়াবা নিয়ে রাস্তায় হাঁটার সময় তিনি জানতে পারেন সামনে পুলিশ তল্লাশি করছে। ভয়ে হাতবদল করার সুযোগ না পেয়ে দ্রুত ট্যাবলেট দুটি কানের ভেতরে ঢুকিয়ে ফেলেন। পরে বাড়িতে গিয়ে কয়েকবার চেষ্টা করেও সেগুলো বের করতে পারেননি। বিষয়টি পরিবারকে জানালে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয়। কিন্তু কানে ব্যথা বেড়ে যাওয়ায় এবং অবস্থার অবনতি হওয়ায় তাকে নিরাময় কেন্দ্রে পাঠানো হয়।

আরও পড়ুন

ডা. আসাদুজ্জামান রাজিব বলেন, রোগীকে পরীক্ষা করে কানের ভেতরে ট্যাবলেটের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে এ ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, কানের ভেতরে কোনো বস্তু এভাবে দীর্ঘদিন থাকলে শ্রবণশক্তি হারানোর পাশাপাশি স্থায়ী ক্ষতি হওয়ারও আশঙ্কা থাকে।

এ বিষয়ে মাদক নিরাময় কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী বলেন, নিরবকে ভর্তি করার পর থেকেই তার কান দিয়ে পানি পড়ছিল এবং তিনি প্রচণ্ড ব্যথায় ছটফট করছিলেন। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে এই অবাক করা বিষয়টি ধরা পড়ে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার: কেসিসি প্রশাসক
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মোংলার নারকেলতলা মাঠে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবিতে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার: কেসিসি প্রশাসক
যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে মারধর, যা বললেন শিশুর বাবা
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় একটি আবাসিক মাদরাসায় ছয় বছর বয়সী শিশুকে যৌন নিপীড়ন ও অভিযুক্ত শিক্ষককে মারধরের পর বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিশুটির বাবা শাহজালাল রুমি।
যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে মারধর, যা বললেন শিশুর বাবা
শপিং ব্যাগে মিলল ৩৫০০ পিস ইয়াবা
কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শপিং ব্যাগে মিলল ৩৫০০ পিস ইয়াবা
খুলনায় শৌখিন বাগানিদের বৃক্ষমেলা ও প্রদর্শনী 
‘হবে সবুজ পৃথিবী, সুন্দর জীবন- যদি করি বৃক্ষরোপণ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে শৌখিন বাগানিদের বৃক্ষমেলা ও প্রদর্শনী শুরু হয়েছে। 
খুলনায় শৌখিন বাগানিদের বৃক্ষমেলা ও প্রদর্শনী 
নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগের ৯ দিন পর সিফাতুন নুর (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।
নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু
আরও পড়ুন
শপিং ব্যাগে মিলল ৩৫০০ পিস ইয়াবা
ট্রাকের ‘গোপন চেম্বারে’ মিললো ৩ লাখ ২০ হাজার ইয়াবা
রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা