ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চার বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০২:১১ পিএম
ছবি: সংগৃহীত

তীব্র কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিট থেকেই রংপুর বিভাগের ওপর দিয়ে তিনটি ভিন্ন ভিন্ন শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস ও সংশ্লিষ্ট পর্যবেক্ষণে দেখা গেছে, আজ রাত ১০টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে অন্তত চারটি শক্তিশালী ঝড় অতিক্রম করতে পারে।

রংপুর বিভাগের ওপর বর্তমানে তিনটি ঝড়ের সক্রিয় প্রভাব রয়েছে। প্রথম ঝড়টি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। দ্বিতীয় ঝড়টি আঘাত হেনেছে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায়। তৃতীয় ঝড়টি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ওপর দিয়ে অতিক্রম করছে।

আরও পড়ুন

এছাড়া, দুপুর ২টার পর থেকে চতুর্থ আরেকটি ঝড় রংপুর বিভাগে প্রবেশ করেছে। সব মিলিয়ে পুরো রংপুর বিভাগজুড়ে আজ ৩ থেকে ৪টি কালবৈশাখী ঝড়ের কবলে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের সতর্কতা

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যবর্তী সময়ে রংপুর থেকে একটি শক্তিশালী ঝড় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দিকে ধাবিত হতে শুরু করেছে। এই ঝড়টি আজ বিকেল ৫টার মধ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় আঘাত হানতে পারে। একই সময়ে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলাতেও কালবৈশাখীর প্রবল ঝাপটা বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে ঝড়ের তীব্র গতিপথ থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, যে চতুর্থ ঝড়টির কথা উল্লেখ করা হয়েছে, সেটি বিকেল ৫টার পর থেকে রাত ১২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে অতিক্রম করতে পারে। ঝড়ের প্রভাবে আজ রাজধানীতে অস্থির আবহাওয়া বিরাজ করলেও, আগামীকালের বৃষ্টি পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটাতে পারে বলে আশা করা হচ্ছে।

বিভাগীয় শহরসহ উল্লিখিত জেলাগুলোতে বসবাসরত জনসাধারণকে ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানানো হচ্ছে। ঝড়ের গতিপ্রকৃতি পরিবর্তনশীল হওয়ায় স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাক শ্রমিকদের আন্দোলনে মাথা ফাটালো বিএনপি নেতাদের
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পোশাক শ্রমিকদের আন্দোলনে মাথা ফাটালো বিএনপি নেতাদের
স্কুলের পরিত্যক্ত কক্ষের পর নারীকে সুপারি বাগানে নিয়ে যান রিফাত, অতঃপর...
পঞ্চগড়ে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্কুলের পরিত্যক্ত কক্ষের পর নারীকে সুপারি বাগানে নিয়ে যান রিফাত, অতঃপর...
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
গাজীপুর মহানগরীর আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে আন্দোলনকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকাওয়াত হোসেন ইমতিয়াজ। হামলাকারীরা তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার একটি সরকারি কলেজসহ ১১টি কলেজের প্রকাশিত ফলাফলে গড় পাসের হার নেমে এসেছে প্রায় ২৭ শতাংশে। অথচ ২০২৫ সালে এসব কলেজে গড় পাসের হার ছিল প্রায় ৬৫ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হারে এমন বড় পতনে অভিভাবক ও স্থানীয়রাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে কলেজগুলোর পাঠদান, শিক্ষার মান ও শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে।
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের কয়েক লাখ টাকার নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে।
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা
আরও পড়ুন
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার ‘আগাম বার্তা’ পাবেন কৃষকরা
শক্তি বেড়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়
সৌদি আরবে হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি, ঘটনা কী
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে