ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ পিএম
ছবি: আরটিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ আসার সময় আটক হওয়া দুই যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৮ এপ্রির) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

ফেরত আসা যুবকরা হলেন- নওগাঁর বড়নাল উপজেলার বাশবাড়রিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রানা সরদার (৩১) এবং পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ বৈরচুনা ইউনিয়নের হাসিম উদ্দিনের ছেলে মাজেদুর রহমান (৩৬)। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন।

আরও পড়ুন

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন বৈরচুনা বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) রাতে বাংলাদেশে আসার সময় পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা বিওপি সীমান্তের মেইন পিলার নং-৩৩৫/৭ এস-এর শুন্য রেখায় ভারতের অভ্যন্তরে অবস্থিত পুরানগাঁও বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরবর্তীতে আটক ব্যক্তিদের বিষয়ে পুরনগাঁও বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষ বাংলাদেশের পীরগঞ্জ থানার বৈরচুনা বিওপি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। পরে মঙ্গলবার দুপুরে বিএসএফের আহ্বানে বৈরচুনা বিওপি ক্যাম্প কমান্ডার এবং পুরানগাঁও বিএসএফ ক্যাম্প কমান্ডারের মধ্যে দোপাইল নামক স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে আটক দুইজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদেরকে বিকেল ৪টার দিকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে কারাগারে পাঠানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
আরও পড়ুন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালেন ইসি
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
নানা সংকটে হুমকিতে ঠাকুরগাঁও মৎস্য অভয়াশ্রমের হাজারো মা মাছ
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন