ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জলদস্যু পিয়াস গ্রুপের অন্যতম সহযোগী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৯ পিএম
নাহিদ হোসেন ওরফে জিদান (২৭) গ্রেপ্তার। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের গজারিয়ায় রাকিব হত্যা মামলায় অভিযুক্ত এবং জলদস্যু পিয়াস গ্রুপের অন্যতম সহযোগী নাহিদ হোসেন ওরফে জিদানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে কুমিল্লার কোতোয়ালি থানাধীন আনোয়ারা হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জিদান গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল রাতে সন্ত্রাসীরা রাকিব নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে শারীরিকভাবে নির্যাতন করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার পরপরই পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে জেলা পুলিশের একাধিক দল অভিযানে নামে। এরই মধ্যে গত ২৩ এপ্রিল মো. সালাম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

এর ধারাবাহিকতায় জিদানকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গজারিয়ার বাউশিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. ফিরোজ কবির জানান, রাকিব হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক দল নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
আরও পড়ুন
কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮
ফ্লোরিডায় ১৫ বছর পর নিখোঁজ বাগদত্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হবু স্বামী
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার