ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শীর্ষ সন্ত্রাসী’ আব্দুল্লাহ গ্রেপ্তার 

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ এএম
গ্রেপ্তার আব্দুল্লাহ। ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা, মাদক, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি আব্দুল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) (নি.) পুষন সাহার নেতৃত্বে এএসআই সজিবুল হাসান, এএসআই ওমর ফারুক, এএসআই আবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

থানার রেকর্ড ও পিসিপিআর যাচাই করে জানা গেছে, আব্দুল্লাহর বিরুদ্ধে আখাউড়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, মারামারি, চুরি, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের একটি হত্যা মামলাও রয়েছে, যেখানে তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া একাধিক মাদক মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে এবং একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত বলেও জানা গেছে।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানেদ উল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সড়কে ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধে ঝোপঝাড় পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ
চাঁদপুরের কচুয়া-গৌরীপুর সড়কে ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহিন পাটোয়ারীর উদ্যোগে শিমুলতলী-বাতাপুকুরিয়া সড়কের দুই পাশে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম। এ সময় তিনি নিজেও ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের কাজে অংশ নেন। এ ছাড়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি নিয়োজিত শ্রমিকরাও এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছার কারণে বিভিন্ন স্থানে আড়ালের সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সড়কের দৃশ্যমানতা বৃদ্ধি এবং অপরাধ সংঘটনের সুযোগ কমাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন পাটোয়ারী বলেন, সড়কে চলাচলকারী যাত্রী, পথচারী ও যানবাহনের চালকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অতীতে বিভিন্ন স্থানে সড়ককেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং শিক্ষামন্ত্রীর নির্দেশনায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের এ উদ্যোগ নেওয়া হয়েছে। কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, শাহিন পাটোয়ারীর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও ব্যতিক্রমী। সড়কের দুই পাশে ঝোপঝাড় থাকলে অনেক সময় আড়ালের সৃষ্টি হয়, যা অপরাধ সংঘটনের সুযোগ তৈরি করতে পারে। ঝোপঝাড় পরিষ্কার করা হলে সড়কে দৃশ্যমানতা বাড়বে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এ ধরনের সামাজিক উদ্যোগ সড়ক নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে। এদিকে সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও যানবাহনের চালকেরা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সড়কে নিরাপদে চলাচলের পরিবেশ তৈরি হবে এবং ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঝুঁকি কমাতে সহায়ক হবে। আরটিভি/টিআর
সড়কে ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধে ঝোপঝাড় পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ
‘মিথ্যা মামলায়' ফাঁসানোর প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
দিনাজপুরের ঘোড়াঘাটে রাজনৈতিক প্রতিপক্ষ ও ইট ব্যবসায়ী রিফাত কবিরের বিরুদ্ধে থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. উজ্জল মিয়াকে অপহরণ, মারধর, স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ এবং পরবর্তী সময়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ওসমানপুর বাজারে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরে আইনি প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগী উজ্জল মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে শান্তিপূর্ণভাবে দলীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি ওসমানপুর বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়িক সূত্রে কাসিয়াতলা গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে মো. রিফাত কবিরের ইটভাটা থেকে ইট কেনার চুক্তি অনুযায়ী ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে রিফাতকে ৬০ লাখ টাকা প্রদান করেন। কিন্তু রিফাত ইট সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় পরবর্তী সময়ে পূবালী ও সোনালী ব্যাংকের চেকের মাধ্যমে ৪০ লাখ টাকা ফেরত দিলেও বাকি ২০ লাখ টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করেন। উজ্জল মিয়া অভিযোগ করেন, গত ৭ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে রিফাত কৌশলে তাকে ওসমানপুর বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখান থেকে রিফাত, উজ্জল মিয়ার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী আলিফ ওরফে অভি এবং তাদের সহযোগীরা তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখেন এবং মারধর করেন। পরে তার স্ত্রীকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তিনটি চেকের পাতা এবং ১০০ টাকা মূল্যমানের তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। পরবর্তী সময়ে ওই স্ট্যাম্পগুলোতে ৩৫ লাখ ও ২৫ লাখ টাকা লিখে সেগুলো ছিঁড়ে ফেলেন এবং নতুন করে টাকা দাবি করে মামলা করার ভয় দেখাতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে মো. রিফাত কবির বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে উজ্জল মিয়াকে গ্রেপ্তার করান। তবে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত সব কাগজপত্র পর্যালোচনা ও তার জবানবন্দি শোনার পর তাকে জামিনে মুক্তি দেন। উজ্জল মিয়া দাবি করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করতে এবং অবৈধভাবে আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে প্রতিপক্ষরা এ ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটিয়েছেন। তিনি এ মামলাকে মিথ্যা দাবি করে এর তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। আরটিভি/টিআর
‘মিথ্যা মামলায়' ফাঁসানোর প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
গার্মেন্টস শিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলতেই আন্দোলন: এমপি দিপু
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, তিন বছর পর পর মজুরি বোর্ড হয়। এবারও সময়মতো মজুরি বোর্ড হয়েছে। মজুরি বোর্ড যে সিদ্ধান্ত দেয় আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা সেটা মেনে নেয়। তাহলে সমস্যা হওয়ার কথা না। আসলে এটা গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য এই সমস্যা সৃষ্টি করা হয়েছে। 
গার্মেন্টস শিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলতেই আন্দোলন: এমপি দিপু
প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌঁনে ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার সেকেন্ড অফিসার এসআই রজব কুমার মন্ডল এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌঁনে ২টার দিকে তরিকুল ইসলাম শেখ স্থানীয় থুকড়া বাজারের রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় খুলনা মহানগরীর দৌলতপুরের দিক থেকে দুটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা চায়ের দোকানের সামনে পৌঁছায়। মুহূর্তেই তারা তরিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুটি গুলি তরিকুলের বুকে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয় সূত্র জানা গেছে, নিহত তরিকুল ইসলাম শেখের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ডুমুরিয়া থানার এসআই রজব কুমার মন্ডল বলেন, দুপুর পৌঁনে ২টার দিকে দুর্বৃত্তরা তরিকুল ইসলাম শেখকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে থানার ওসি এম এ হকসহ ডুমরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারা ও কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে তা বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে খুলনা জেলা পুলিশের এএসপি (বি-সার্কেল) খায়রুল আনাম বলেন, আমরা হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছি। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে। আরটিভি/টিআর
প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
সীমান্তের কাঁটাতারে ৫০ বছর ধরে বিচ্ছিন্ন বাবা-মেয়ে, দেখা হলো শেষ বিদায়ে
বাবা-মায়ের সঙ্গে দেখা হয়নি প্রায় ৫০ বছর। কাঁটাতারের সীমান্ত বেড়ার সীমাবদ্ধতা তাদেরকে দূরে সরিয়ে রেখেছিল। দীর্ঘ সময় পরে দেখা হলো বাবার সঙ্গে। তবে জীবিত নয়, মেয়ের দেখার পরই বাবার মরদেহ নেওয়া হলো গোরস্তানে।
সীমান্তের কাঁটাতারে ৫০ বছর ধরে বিচ্ছিন্ন বাবা-মেয়ে, দেখা হলো শেষ বিদায়ে
আরও পড়ুন
ফাঁড়ির ভেতর পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করলেন এসআই
সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ঘটনা কী
নেশার টাকা না পেয়ে তৃতীয় স্ত্রীকে ‘পরপারে’ পাঠালেন কুদ্দুস
উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, নতুন উপজেলা গঠন প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ