ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বন্ধুত্বের সম্পর্ক গড়ে নির্জন স্থানে ডেকে ছিনতাই, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ (পশ্চিম)প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম
দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে নির্জন স্থানে ডেকে নিয়ে দামি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে মোবাইলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামসিদ্ধি এলাকায় অভিযান চালান। এ সময় রাফি আহাম্মদ (২২) ও মো. সাজিদ হোসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তারদের মধ্যে রাফি আহাম্মদের কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ২৪ হাজার টাকা।

পুলিশ জানায়, আসামিরা কৌশলে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে ভুক্তভোগীকে নির্জন স্থানে ডেকে নিয়ে মোবাইল ফোনটি ছিনতাই করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬
নেশার জন্য মায়ের ক্যানসার চিকিৎসার টাকা ছিনতাই ও ভিটা বিক্রির চাপ, অতঃপর...
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান