ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাটির নিচ থেকে আসছে অদ্ভুত শব্দ, ঘটনা কী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: সংগৃহীত

গরু নিয়ে নিজ জমিতে ঘাস খাওয়াতে গিয়ে কৃষক আশোক আলী মৃধা মাটির নিচ থেকে ভেসে আসা অদ্ভুত শব্দ শুনতে পান। যা আগে কখনও এখানে শোনেননি তিনি। বাড়িতে ফিরে সবার সঙ্গে বিষয়টি শেয়ার করেন তিনি। আজব এমন খবর শুনে বেলা বাড়তেই মাঠের শব্দ শুনতে জড়ো হন উৎসুক জনতা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭ টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালীয়াতলী ইউপির বড় পাড়া গ্রামে নিজ জমিতে গরু চরাতে গিয়ে এই অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি।

কিংকর্তব্যবিমূঢ় আশোক আলী মৃধা অন্যদের ডেকে দেখালেন কী এমন রয়েছে মাটির নিচে তার চাষের জমিতে।

এরপর কোদাল দিয়ে খুঁড়ে পরীক্ষা করতেই শব্দের তীব্রতা বেড়ে যায় আরও কয়েকগুণ। আর মাঠের আশপাশ থেকেও বের হতে থাকে বুঁদ বুঁদ লাগাতার একই রকম শব্দ। তাই এখন স্থানীয়দের মাঝে সন্দেহের দানা বেঁধেছে কী আছে মাটির তলদেশে? খনিজ সম্পদ, নাকি প্রাকৃতিক গ্যাসের ক্ষণির উপস্থিতি। এ নিয়েই সবার মনেই এখন একই কৌতূহল। নাকি মাটির নিচ ভেঙে পড়বে এমনই অজানা আতঙ্কে ভুগছেন বড় পাড়া গ্রামের বাসিন্দারা। এমনকি আতঙ্কিত হয়ে পুলিশের জরুরি সেবা নম্বরেও কল করেন গ্রামবাসীরা।

শুক্রবার (১ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি মাঠের মধ্যে ভিড় করে আছেন প্রায় অর্ধশতাধিক মানুষ। কেউ কোদাল হাতে মাটি খুঁড়ছেন, আবার কেউ খোঁড়া গর্ত থেকে পানি বা মাটি শুঁকছেন। সবারই কৌতূহল কী আছে মাটির নিচে।

জমির মালিক আশোক আলি বলেন, বৃহস্পতিবার সকালে এখানে এসে প্রথমে ভয় পেয়েছি। পরে লোকজন ডেকে এনেও অবস্থার পরিবর্তন হয়নি। প্রথমে ভয় পেলেও তার সন্দেহ মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে।

স্থানীয় আবদুর রশিদ মৃধা বলেন, খবর পেয়ে মাঠে এসে কোদাল দিয়ে মাটি কেটে ভেতরে কী আছে দেখার চেষ্টা করছিলাম। কিন্তু মাটি কাঁটার সময় নিচ থেকে আরও জোরে বিকট শব্দ বের হতেই আমরা সবাই ভয় পেয়ে যাই। কিন্তু দু'দিন পর পানি জমে এখানে শব্দ বন্ধ হয়ে আবার আর এক জায়গায় শব্দ শুরু হয়েছে।

স্থানীয় সচেতন নাগরিক নওয়াব আলী বলেন, গত দু-দিন ধরে এখানে আজব শব্দের কারণে অনেক মানুষ আতঙ্কিত। তাই আমি পুলিশের জরুরি সেবা নম্বরে ফোন দেই।

তিনি বলেন, মাটির নিচে এমন শব্দ কোন স্বাভাবিক বিষয় নয়। তাই সরকারি ভাবে পরীক্ষা করে দেখার অনুরোধ জানান তিনি। একই দাবি উপস্থিত প্রায় অর্ধ শতাধিক মানুষের।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক আল-আমিন গাজি বলেন, সাধারণত টপ সয়েলের কাছে প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা খুবই কম। এটা মিথেন গ্যাসের উপস্থিতিও হতে পারে। তবে গ্যাস থাকা অসম্ভবের কিছু নয়। পাশেই ভোলাতে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। তাই পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে এখানে জীবাশ্ম জ্বালানির উপস্থিতি রয়েছে কিনা।

আরও পড়ুন

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদিক বলেন, ওখানাকার মানুষের যে চাওয়া সে অনুযায়ী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে। যদি প্রাকৃতিক জীবাশ্ম জ্বালানির কোন অস্তিত্ব আছে কিনা এ বিষয়ে মানুষের প্রত্যাশানুযায়ী অধিকতর সার্ভে হতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় অবহিত করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
আরও পড়ুন
শুরু হচ্ছে নিষেধাজ্ঞা, হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
এক বাড়িকে সুবিধা দিতে ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি